• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৪ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে ভুয়া এনআইডি চক্রের সদস্য আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৭ ২০২১, ১১:৫১ পূর্বাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে ভুয়া এনআইডি চক্রের সদস্য আটক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

নানা হয়রানি ও ভোগান্তির পাশাপাশি মাসের পর মাস অপেক্ষা করে প্রকৃত এনআইডি না পেলেও মাত্র দুই মিনিটে জাল এনআইডি তৈরি করে দিচ্ছে একটি চক্র। সাধারণ মানুষের মতো রোহিঙ্গা এবং বিভিন্ন অপরাধীরাও এই জাল এনআইডি ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। গত তিন দিনে জাল এনআইডি চক্রের তিন সদস্যকে আটকের পাশাপাশি চলতি বছর অন্তত ১৫ জনকে আইনের আওতায় এনেছে র‌্যাব।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে এনআইডি কার্ড পেতে সাধারণ মানুষের ভিড়। মাসের পর মাস অপেক্ষা করেও কাঙ্ক্ষিত এনআইডি কার্ড পাচ্ছেন না তারা। কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী নানা তথ্য প্রমাণের কাগজ জমা দিতে দিতে হয়রান সাধারণ মানুষ।

অন্যদিকে মাত্র দুই মিনিটে জাল এনআইডি তৈরি করে দিচ্ছে জালিয়াত চক্রের সদস্যরা। নগরজুড়েই সদস্যরা সক্রিয় রয়েছে। ৫০০ থেকে ১ হাজার টাকার বিনিময়ে তৈরি করে দিচ্ছে চকচকে এনআইডি কার্ড।

একজন ভুক্তভোগী বলেন, প্রায় ৪-৫ মাস ধরে এনআইডির ফর্মটা জমা নিচ্ছে না। একবার বলে, এটা নিয়ে আসেন, আবার বলে, ওটা নিয়ে আসেন, শেষ পর্যন্ত আরেকটা কাগজ নিয়ে আসতে বললো ওটা নিয়ে আসলাম তখন আর কেউ (কর্মকর্তা) নেই।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লে. নিয়াম মোহাম্মদ চপল বলেন, এনআইডি চক্রের সদস্যরা মূলত বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে বসে থাকে এবং লোক বুঝে তাদের চাহিদা মোতাবেক দুই মিনিটে তারা নতুন ভুয়া কার্ড তৈরি করে দেই। বলাবাহুল্য যে এই এনআইডি গুলো তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে। সেই জায়গাগুলোতে তারা এগুলো ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে এবং আমাদের থেকে আড়ালে চলে যাচ্ছে।

এদিকে র‌্যাবের আলাদা তিনটি অভিযানে আটক করা হয়েছে এই চক্রের তিন সদস্যকে। জব্দ করা হয়েছে জাল এনআইডি তৈরির নানা সরঞ্জাম। র‌্যাবের অনুসন্ধানে বের হয়ে আসছে, প্রকৃত এনআইডি কার্ড না পেয়ে জরুরী কাজ সম্পন্ন করার জন্য যেমন সাধারণ মানুষ এই জাল এনআইডি তৈরি করে নিচ্ছে। তেমনি বিভিন্ন অপরাধী এবং রোহিঙ্গারাও ঝুঁকছে এই জাল এনআইডির দিকে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে কর্নেল এম এ ইউসুফ বলেন, তারা টেকনিক্যালি এগুলো তৈরি করছে। আমরা দেখেছি তারা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে অথবা ভিপিএন ব্যবহার করে মাত্র দুই মিনিটে ভুয়া নতুন এনআইডি তৈরি করছে। শুধু এনআইডি না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভুয়া সনদ এগুলোও তারা তৈরি করছে।

সাধারণ মানুষের হয়রানির অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশন কর্মকর্তার দাবি, জাল এনআইডির কোনো তথ্য কেন্দ্রীয় ডাটা ব্যাংকে থাকবে না।

চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এনআইডি করার পরে এটা সেন্ট্রাল ডাটাবেজে পাঠায়, সেখান থেকে ম্যাচিং হয়ে তারপরে কিন্তু ফাইনাল ডাটাবেজের উপস্থিত হয় এবং ফাইনাল যাচাই-বাছাই পরেই কিন্তু ওই নাগরিককে আমরা স্মার্ট কার্ড দিয়ে থাকি। তাই যেখানে অরিজিনাল ডাটাবেজ আছে সেখানে ভুয়া এনআইডি প্রিন্ট হওয়ার কোনো সুযোগ নেই।

এর আগে, রোহিঙ্গাদের এনআইডি কার্ড পাইয়ে দেওয়াসহ নানা অনিয়ম এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের স্থায়ী-অস্থায়ী অন্তত ৮ জন কর্মকর্তাকে আটক করেছিলো দুদক এবং কাউন্টার টেররিজম ইউনিট। এ সংক্রন্ত ৫টির বেশি মামলা বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে।

 

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধারকৃত শিশু ইরার মৃত্যু

সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধারকৃত শিশু ইরার মৃত্যু

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন

প্রাক্তন ভূমিমন্ত্রী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চট্টগ্রামে

ঋণ জালিয়াতি : সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

নারীদেরকে জনসম্পদে পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

নারীদেরকে জনসম্পদে পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

রেল খাত আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি আরজেএর

রেল খাত আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি আরজেএর

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.