• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বোর্ডে দায়িত্ব পেতে যাচ্ছেন মাশরাফি!

প্রকাশিত: ডিসেম্বর ১৩ ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ণ
অ- অ+
বোর্ডে দায়িত্ব পেতে যাচ্ছেন মাশরাফি!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে অবসরের পর খেলছিলেন শুধু ওয়ানডে ম্যাচ। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে নিজের বিদায়ী ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি তিনি। ক্যারিয়ারের এই সময়ে এসে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও আর নেই। তবে ফিরতে পারেন দণ্ডমুণ্ডের একজন হয়েই।

বলছিলাম, দেশসেরা সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা কৌশিকের কথা। যাকে নিয়ে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে দেশের ক্রিকেট পাড়ায়। ১৮ কোটি ক্রিকেট ভক্ত-সমর্থকদের প্রত্যাশাটাও তেমনই।

ক্রিকেট মাঠের খেলা থেকে অবসর নেয়ার পর থেকেই ভক্তদের চাওয়া ছিল বোর্ডের কোনো পদে দায়িত্ব নিবেন মাশরাফি। আর এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মাশরাফি চাইলে অবশ্যই আমরা তাঁকে বোর্ডে নিয়ে আসবো।’

সর্বশেষ আরব আমিরাতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি ও ভারতের হয়ে মহেন্দ্র সিং ধোনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

সে সময় বিসিবির ভাবনায় মাশরাফিকে নিয়ে এমন পরিকল্পনা না থাকলেও সংস্থাটির সভাপতি এবার জানিয়েছেন, মাশরাফি চাইলেই তাকে বোর্ডের দায়িত্ব দেয়া হবে। এছাড়া পরামর্শক বা কোচ হিসেবেও মাশরাফি চাইলে দায়িত্ব দেয়া হবে বলে জানান পাপন।

সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ দিনে হঠাৎ করেই মাশরাফি ও তামিম ইকবালের সঙ্গে মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠক করেন বিসিবি সভাপতি। বিশ্বকাপ চলাকালীন নিজের এক টিভি প্রোগ্রামে তামিম জানিয়েছিলেন, ‘২০২৩ বিশ্বকাপে মাশরাফিকে দলের পরামর্শক হিসেবে পেলে অনেক খুশি হবেন তিনি।’

তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, এখন পর্যন্ত এ ব্যাপারে মাশরাফির সঙ্গে কোনো কথা হয়নি। পাপন বলেন, ‘আমরা এখনও তাঁর সাথে এ বিষয়ে কোনো আলোচনা করিনি। তাঁকে বোর্ডে পেলে আমরা অবশ্যই খুশি হবো।’

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর নিজ মাটিতে পাকিস্তানের বিপক্ষেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। টাইগারদের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে পাপন বলেন, ‘মূল সমস্যা হচ্ছে- আমাদের বেশ কিছু ভালো খেলোয়াড় অ্যাভেইলেবল না, তারাও অবসর নিবে একটা সময়।

আমরা জানি, কেউ তো আর সারাজীবনের জন্য খেলে না। আমাদেরকে তাদের বিকল্প খুঁজে বের করতে হবে। আমাদের হাতে যেসব অপশন আছে তাদের মধ্যে থেকেই সম্ভাব্য সেরা বিকল্প বেছে নিতে হবে।’

বাংলাদেশ দলের ব্যর্থতায় সমালোচনার তীর টিম ম্যানেজমেন্টের দিকেও। বিশেষ করে নির্বাচকদের নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে পাপন জানান, ‘টিম ম্যানেজমেন্ট আমার কাছে তিন মাসের সময় চেয়েছে। টিম সেটআপের জন্য একটা সময়ের দরকার। অনেক কিছু পরিবর্তন আসতে পারে। ওরা যেহেতু পরীক্ষা-নিরীক্ষা করতে চায়। এই সময়টা আমি ওদের বিরক্ত করতে চাই না।’

এছাড়া কোচ রাসেল ডোমিঙ্গোর ব্যাপারে আসন্ন জানুয়ারিতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান বিসিবি সভাপতি।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.