• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আজ থেকে

প্রকাশিত: ডিসেম্বর ১ ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ণ
অ- অ+
বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আজ থেকে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে আজ থেকে। বুধবার (১ ডিসেম্বর) থেকে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে এ ভাড়া কার্যকর হচ্ছে। পাশাপাশি ঢাকা মহানগরীতে বেসরকারি মালিকানাধীন বাসে কার্যকর হচ্ছে। বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়া কার্যকর হচ্ছে।

বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা বিআরটিসির সব বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছি। বিআরটিসির বাসে যাতে এ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডা না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

২০১৮ সালের জুলাই-আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা আন্দোলন করে। তাদের আন্দোলনের ৯টি দাবি ছিল। সেগুলোর একটি ছিল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবি। এ দাবি বাস্তবায়নে বাধা ছিলেন বেসরকারি বাস মালিক নেতারা। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিআরটিসিও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের চাপে এখন হাফ ভাড়া কার্যকর হচ্ছে। তবে শিক্ষার্থীরা শুধু ঢাকা মহানগরী নয়, সারা দেশে সব বাসে হাফ ভাড়া চালু করার দাবি জানিয়েছেন।

সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ২৫ নভেম্বর বিআরটিএ প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে। তখন পর্যন্ত বেসরকারি বাস মালিক নেতারা বাসে হাফ ভাড়া নেওয়ার ব্যাপারে রাজি ছিলেন না। তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বলেছিলেন, সরকার ভর্তুকি না দিলে হাফ ভাড়া কার্যকর সম্ভব হবে না। তবে শেষ পর্যন্ত সরকারের একাধিক নীতি নির্ধারকের চাপে ও পরামর্শে পরিবহন মালিকদের শীর্ষ নেতারা বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঢাকায় চলাচল করা বাসে শিক্ষার্থীদের ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে গত ২৯ নভেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। সেসবের মধ্যে আছে হাফ ভাড়া দেওয়ার সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র শিক্ষার্থীদের দেখাতে হবে।

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। এছাড়া সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না।

ShareTweetShare

আরও পড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয়

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই
জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন
জাতীয়

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর
চট্টগ্রাম

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.