• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বাসে বদরুন্নেসার ছাত্রীকে ধর্ষণের হুমকি: চালক ও হেলপার গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২১ ২০২১, ২১:১৩ অপরাহ্ণ
অ- অ+
বাসে বদরুন্নেসার ছাত্রীকে ধর্ষণের হুমকি: চালক ও হেলপার গ্রেপ্তার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পুরান ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীকে বাসে ধর্ষণের হুমকি দেওয়া ‘ঠিকানা পরিবহনের’ চালক মো. রুবেল এবং হেলপার মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

আজ রোববার (২১ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, আজ রাত ৯টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে আজ সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাসের হেলপারকে গ্রেপ্তারসহ ৮ দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

তাদের দাবির মধ্যে ছিলো, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, ছাত্র-ছাত্রীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ না করা, শিক্ষার্থীদের বাস থেকে নামানোর সময়ে বাস থামাতে হবে, শিক্ষার্থীদের বাসে উঠতে দেওয়া, বাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণের হুমকি প্রদানকারীকে আইনের আওতায় আনা, রায়েরবাগ-শনিআখড়া-কাজলা ও সাইনবোর্ড এলাকায় সব ধরনের বাস থামাতে হবে এবং শিক্ষার্থীদের উঠতে বাধা দেওয়া যাবে না।

ওই সময়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, হাফ ভাড়া দিতে চাওয়ায় আমাদের সহপাঠীকে ধর্ষণের হুমকি দিয়েছে এক বাসের হেলপার। এটা খুবই উদ্বেগজনক ও আতঙ্কের। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ধরনের পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা নারীরা বাসে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হই। নানান অশোভন আচরণ করে বাসের হেলপাররা। আমরা এর প্রতিকার চাই। আমাদের হাফ ভাড়া নিতে হবে, সেই দাবিও জানাই।

অন্য এক শিক্ষার্থী বলেন, বাসে উঠতে চাইলে বাস ঠিকমতো থামায় না। আবার নামার সময় ভালোভাবে নামায় না। আবার নানান ধরনের হয়রানি করে। বিশেষ করে বাসে ওঠা-নামার সময়ে শারীরের স্পর্শকাতর স্থানে তারা টাচ করে। আমরা এসব থেকে পরিত্রাণ চাই।

ধর্ষণের হুমকির শিকার সেই ছাত্রী জানান, রাজধানীর শনিরআখড়া থেকে কলেজে আসার জন্য ঠিকানা পরিবহনের বাসে ওঠেন তিনি। শনিরাখড়া থেকে কলেজের ভাড়া ১০ টাকা।

কিন্তু ওই ছাত্রীর কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে চালকের সহকারী তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। পরে কলেজের সামনে বাস থেকে নেমে যাওয়ার সময়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.