• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ পার্বত্য জেলা

ভারী বর্ষণে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

চিরণ বিকাশ দেওয়ান:

প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২১, ১৮:১৫ অপরাহ্ণ
অ- অ+
ভারী বর্ষণে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির মনোরম ঝুলন্ত সেতু তলিয়ে গেছে। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে উজান থেকে নামা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে।

এতে প্রায় এক ফুট পানির নিচে তলিয়ে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে অবস্থিত আকর্ষণী ঝুলন্ত সেতুটির পাটাতন। ফলে বর্তমানে সেতুর ওপর দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে।

রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা মোঃ সোহেল জানান, প্রতিবছর আগস্ট-সেপ্টেম্বর মাসে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে ঝুলন্ত সেতু ডুবে যায়। রোববার থেকে সেতুটি ডুবছে। ইতোমধ্যে তলিয়ে প্রায় এক ফুট পানির নিচে ঝুলন্ত সেতুর পাটাতন। সেতুর পাটাতন ডুবে যাওয়ায় সেদিকে পর্যটকদের প্রবেশে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্রদের পানি কমে সেতুটি ভেসে উঠলে আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় আকর্ষণ হারিয়েছে রাঙ্গামাটিতে আগত পর্যটকদের। মনক্ষুণ্ন হয়ে ফিরে যাচ্ছেন তারা। এরপরও ডুবন্ত সেতু দিয়ে স্থানীয় লোকজন ও পর্যটক অনেককে চলাচল করতে সরেজমিন দেখা গেছে।

পর্যটকদের কেউ কেউ বলেন, ঝুলন্ত সেতু উপভোগ করতে রাঙ্গামাটি ঘুরতে যান তারা। কিন্তু ইতোমধ্যে সেতুর পাটাতন তলিয়ে যাওয়ায় তা আর হলো না। এতে মনক্ষুণ্ন করে বাড়ি ফিরছেন তারা।

১৯৭০ সালের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা ঘোষণা করে। ১৯৮৬ সালে জেলা সদরে সরকারি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্স স্থাপন করা হলে সেখানে ৩৩৫ ফুট দৈর্ঘ্যে মনোরম ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়। পর্যটকদের আকর্ষণে কাপ্তাই হ্রদের পানিতে বিচ্ছিন্ন দুটি পাহাড়ের মাঝখানে পারাপারের সুবিধায় সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

সেতুটি বর্তমানে দেশে-বিদেশে ব্যাপক আকারে পরিচিতি লাভ করেছে। ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোট-বড় নৈসর্গিক সবুজ পাহাড়।

ShareTweetShare

আরও পড়ুন

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
পার্বত্য জেলা

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
পার্বত্য জেলা

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা
জাতীয়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ
পার্বত্য জেলা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
পার্বত্য জেলা

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য জেলা

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.