• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিদের একনিষ্ঠ কাজ দেশকে এগিয়ে নিচ্ছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রকাশিত: আগস্ট ২৬ ২০২১, ০০:০৪ পূর্বাহ্ণ
অ- অ+
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিদের একনিষ্ঠ কাজ দেশকে এগিয়ে নিচ্ছে: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ একনিষ্ঠভাবে কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার বিকেলে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছে।

কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা-কর্মচারিদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তা বিনষ্ট হতে পারে না, হয়নি এবং হবেও না। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো যে আজকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা সেখানেই যে, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, আমাদের মতো উন্নতি অর্জন করতে চায়। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সার্থকতা সেখানেই যে আজকে সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে।

সরকার যে সিদ্ধান্ত-কর্মসূচি ঘোষণা করে, যে উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেয়, সেগুলো সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অত্যন্ত নিষ্ঠার সাথে বাস্তবায়নের জন্য কাজ করেন। সেকারণেই এই সার্থকতা এসেছে এবং আজকে বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে অনেক দেশের সামনে উদাহরণ।

তথ্যমন্ত্রী এসময় দেশের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে ভারতে যখন নির্বাচন হতো তখন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বক্তৃতায় মানুষকে বলার চেষ্টা করতো যে বাংলাদেশ থেকে গরীব লোকজন আমাদের দেশে চলে আসবে। স্রষ্টার কৃপায় বাংলাদেশের মানুষ এখন ভারতের মানুষের চেয়ে মাথাপিছু আয়ের দিক দিয়ে ওপরে।

আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২শ’ ২৭ ডলার। আর পাকিস্তান মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৫শ’ ৪৩ ডলার, ভারতের ২ হাজার ৬৪ ডলার। আর এ উন্নয়নের পেছনে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কাজের অবদান অনস্বীকার্য, বলেন ড. হাছান মাহমুদ।

ShareTweetShare

আরও পড়ুন

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী
রাজনীতি

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান
রাজনীতি

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ
রাজনীতি

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ

জামায়াতের আমিরের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
রাজনীতি

জামায়াতের আমিরের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির
রাজনীতি

প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
রাজনীতি

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র : আমির খসরু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.