• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭ ২০২৬, ১৯:৪১ অপরাহ্ণ
অ- অ+
ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : সায়েন্স কমিউনিকেটর হিসেবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন করেছে ব্রিটিশ কাউন্সিল।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফুলার রোডে অবস্থিত নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা এবং প্রথম ও দ্বিতীয় রানার-আপ হন স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী ওয়ারদা ফাতিমা খান ও সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. জিয়াউল হক রেয়ান।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে যোগাযোগের দক্ষতা বাড়াতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের খালি মঞ্চে দাঁড়িয়ে তিন মিনিটের মধ্যে বিজ্ঞান, প্রকৌশল অথবা গণিত সংশ্লিষ্ট ধারণা ব্যাখ্যা করতে হয়। এক্ষেত্রে, প্রতিযোগীরা শুধুমাত্র হাতে বহন করা যায়, এমন উপকরণ ব্যবহার করতে পারেন; পাওয়ারপয়েন্ট কিংবা কোন ডিজিটাল নোট ব্যবহার করা যায় না। প্রতিযোগীদের তিনটি মূল মানদণ্ডে বিচার করা হয়, যথা: বিষয়বস্তু, স্পষ্টতা এবং উপস্থাপনার ধরণ।

এ বছর বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। ২২টি স্কুলের ৪৪ জন প্রার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নেন, যেখানে আগের বছর অংশ নিয়েছিলেন ১১টি স্কুলের ৩১ জন শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে মোট ৩৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেন, যাদের মধ্যে সাত শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল: স্যার জন উইলসন স্কুল, লন্ডন স্কুল অব ইংলিশ, কিডস ক্যাম্পাস স্কুল, প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এবং সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ বলেন, “ফাইনালিস্টরা কতটা জানেন, ফেইমল্যাবে তা যাচাই করা হয় না; বরং তারা যা জানেন, তা নিয়ে আমাদের বাকিদের আগ্রহী করে তুলতে পারেন কি না, সেটাই এখানে যাচাই করা হয়। কোন বিষয় জানা এবং সেই বিষয় অন্যকে বোঝাতে পারা, দুটি ভিন্ন দক্ষতা। প্রতিযোগীর নম্বরের দুই-তৃতীয়াংশ নির্ভর করছে তিনি কতটা ভালোভাবে তাঁর বিষয়টি অন্যদের বোঝাতে পারছেন তার ওপর; প্রতিযোগী বিষয়টি কতটা জানেন তার ওপর নয়।”

ফাইনালিস্টদের পরিবেশনা মূল্যায়ন করেন তিন সদস্যের বিচারক প্যানেল: ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব বিজনেস ইমপ্রুভমেন্ট আহসানুল আজাদ, আইসিডিডিআরবির গবেষণা সহযোগী ফারিয়া মারহা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালেকুল ইসলাম।

গ্র্যান্ড ফিনালের আগে ১০ জন জাতীয় ফাইনালিস্ট দুই দিনের একটি মাস্টারক্লাসে অংশ নেন। গত ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত এই মাস্টারক্লাস পরিচালনা করেন যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক টেলিভিশন উপস্থাপক ও মাস্টার ট্রেইনার ডালাস ক্যাম্পবেল। মাস্টারক্লাসে মঞ্চে উপস্থিতি, গল্প বলার কৌশল এবং উপস্থাপনার দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে হুমাইরা তাফসির সারা ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত চেনটেলহ্যাম সায়েন্স ফেস্টিভালে অংশগ্রহণের সুযোগ পাবেন। এক্ষেত্রে, প্রয়োজনীয় সকল খরচ বহন করবে ব্রিটিশ কাউন্সিল।

এছাড়াও, অনুষ্ঠানের ব্র্যান্ড পার্টনারদের পক্ষ থেকে ১০ জন ফাইনালিস্টকেই পুরস্কৃত করা হয়। গো জায়ানের পক্ষ থেকে চ্যাম্পিয়নকে ১০ হাজার টাকা এবং অন্য নয়জন ফাইনালিস্টকে ৩ হাজার টাকা করে ট্রাভেল ভাউচার দেয়া হয়। ফাইনালিস্টদের গরুর ঘাস ফ্যাশন পোশাক কেনাকাটায় ২০ শতাংশ ছাড়ের ভাউচারও দেয়া হয়। পাশাপাশি, ফাইনালিস্টদের জন্য প্রথম আলো তাদের ইপেপারে ১২ মাসের বিনামূল্যে ডিজিটাল সাবস্ক্রিপশন (কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা ই-সংস্করণসহ) দেয়। গ্র্যাবগো সকল ফাইনালিস্টকে প্রিমিয়াম ব্যাকপ্যাক ও হেডগিয়ার কাস্টম ক্যাপ দিয়েছে।

সনদ প্রদান এবং শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের অধ্যক্ষ, মেন্টর ও অতিথিদের নেটওয়ার্কিং সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ShareTweetShare

আরও পড়ুন

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান : ডিসি জাহিদ
চট্টগ্রাম

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান : ডিসি জাহিদ

১৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে মশা নিধনে চসিকের ক্রাশ প্রোগ্রাম
চট্টগ্রাম

১৭, ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে মশা নিধনে চসিকের ক্রাশ প্রোগ্রাম

২৯-৩১ অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ
অর্থনীতি

২৯-৩১ অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা
বিনোদন

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লীড-২

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পাঠশালার সাথে রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা অপোর

পাঠশালার সাথে রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা অপোর

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে : জেলা প্রশাসক জাহিদ

পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে : জেলা প্রশাসক জাহিদ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.