• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১ ২০২৬, ২১:০৩ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছে। শুধু ঘোষণায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে দুই মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগিতার আয়োজন করছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ও তাঁর জীবনকে আমাদের চিন্তা-চেতনার মধ্যে আনয়ন করা এর উদ্দেশ্য। কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক। তারুণ্যের প্রতীক দিয়ে আমাদের জাতীয় জীবনের প্রত্যেকটি আলোড়ন নজরুলের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছে। চির তরুণ এই কবি শুধু তিনি শুধু লিখেছেন তাই নয়, তিনিই বিশ্বের মধ্যে বিরল কবি, যিনি একইসঙ্গে লিখেছেন এবং সে লেখাকে বিশ্বাস করে, ধারণ করে সংগ্রাম করেছেন। সাহিত্যিকেরা কলমের অস্ত্রটাই ধরে, কিন্তু সত্যি সত্যি সংগ্রামে অবতীর্ণ হয়ে সমাজ পরিবর্তনের অংশীদার খুবই কম অথচ আমাদের কবি নজরুল এ ক্ষেত্রে সত্যিই ব্যতিক্রমধর্মী।’

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল বর্ষ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

শেষে একক ও দলীয় নজরুল সংগীত, দলীয় নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি করা হয়। বিভিাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিযোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘প্রত্যেকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই, আপনারা প্রতিযোগিতার মধ্যে অর্ন্তভূক্ত হয়ে নজরুলের চিন্তা-চেতনাকে ধারণ করে দেশে সাম্যের প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা একজন করে সৈনিক হয়ে উঠুন। কবি নজরুল আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সংগ্রাম করেছেন, এই সংগ্রামকে আমরা সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবো। সরকার এই বর্ষকে নজরুল বর্ষ ঘোষনার মাধ্যমে সরকার চাইছেন যে নজরুলের আদর্শ আমাদের সমাজের প্রতিটি স্তরে সঞ্চারিত হোক। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে যে শিল্প, নৈপূণ্য দেখাবে এটি শুধু আমাদের ভালো লাগবে সেটা নয়, তোমরা এর মাধ্যমে নজরুলের চিন্তা-চেতনা ও চর্চ্চাকে অব্যাহত রাখতে পারবে।’

‘সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিছু নিয়মের কারণে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করতে হয় এবং নিয়ম রক্ষার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকে, কিন্তু এটি সঠিক বিচার নয়, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করার সাহস ও দক্ষতা দেখিয়েছে তারা প্রত্যেকেই বিজয়ী। তোমাদের হাতে যে মশাল, নজরুলের চিন্তার মশাল, সেই মশাল চারিদিকে ছড়িয়ে পড়বে।’

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা কবি নজরুলের সৃষ্টিকে লালন করতে চাই, সেই আঙ্গিকে আমরা নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা তরুণ প্রজন্মের অহংকার। তারা সাংস্কৃতিকে লালন-পালনের মাধ্যমে সংস্কৃতি চর্চা করেন। বিদ্রোহী কবি, জাতীয় কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। তিনি প্রতিটি ধর্ম, অনুষ্ঠান, দেশপ্রেম, আন্দোলন ও তরুণ সমাজের জন্য প্রাসঙ্গিক। শতবর্ষ পরেও কবি প্রতিটি ক্ষেত্রে তাঁর যোগ্যতা, মেধা ও লেখনী দিয়ে প্রাসঙ্গিকতা ছড়িয়েছেন।’

‘১২৭তম নজরুল জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ ঘোষণা করেরেছন। নজরুলের ধারণা ও চিন্তাকে লালন ও ধারণ করতে চাই। আমাদের অহংকার তরুণ প্রজন্ম, তারা এ দেশকে সাজাবে। তাদের মধ্যে সেই মূল্যবোধ ও নৈতিকতা থাকবে। আজকে সমাজের চারদিকে নৈতিক অবক্ষয়ের টর্নেডো শুরু হয়েছে। সে অবস্থায় নজরুল বর্ষের যে আয়োজন তাতে আমি মনে করি, আগামী প্রজন্মের জন্য এটি একটি বিশাল অনুপ্রেরণা এবং আমরা নজরুলকে ধারণ করে তাঁর প্রীতি ও সৃষ্টিকে নিজেদের মধ্যে লালন করতে চাই এবং আগামী দিনে বাংলাদেশকে সে অঙ্গিকে গড়ে তুলতে চাই। যারা এই শিল্পকে ধারণ করে আছে তাদের জন্য আমরা সবসময় গর্ব করি। নজরুলকে ধারণ করার মাধ্যমেই আমরা আমাদের কাক্সিক্ষত ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো।’

মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘আমরা ছোটবেলা থেকে কবি নজরুলকে ধারণ করে বড় হয়েছি। আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কবি নজরুল ওতপ্রোতভাবে মিশে আছে। অন্যায়, অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে তিনি বিদ্রোহী। জাতীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কবির এই বিদ্রোহী চেতনা তারুণ্যের মধ্যে তখন থেকে প্রভাব বিস্তার করেছিল। ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণা যুগিয়েছিল।’

‘আমাদের আবহমান সংস্কৃতি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-উপজাতি, বাঙালি, অবাঙালি সবাই মিলে আমাদের যে সম্প্রীতির ধার, নজরুলের লেখনীতা সে ধারা বিকশিত হয়েছে। ‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম, হিন্দু-মুসলমান, মুসলিম তার নয়নমনি, হিন্দু তাহার প্রাণ’। যখনি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তখন তিনি সাম্যের গান গেয়েছেন, মানুষের চেয়ে বড় কিছু নেই। আমাদের। আমাদের ধর্মীয় সংস্কৃতি ইসলামী সংগীত, শ্যামা সংগীত, জাতীয় ও রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় নজরুল। কবি নজরুলের স্মৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে পারলে জাতি সঠিকভাবে পথ চলতে পারবে। নজরুল আমাদের হৃদয়ে গঠিত ও পতিত এবং পথচলার অবলম্বন ও শিকড়। কবি নজরুলকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আমরা সাম্যের-সম্প্রীতির গান গাইব, অন্যায়-অবিচার আসলে বিদ্রোহ ধারণ করে প্রতিবাদ করে যাবো। নজরুলকে ধারণ করে দেশীয় সংস্কৃতিকে লালন করার জন্যই দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার যুগোপযুগী সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে নজরুল চর্চায় উৎসাহিত হবে।’

অনুষ্ঠানে অন্য অতিথিবৃন্দ বলেন, ‘কাজী নজরুল ইসলামের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা যুগিয়েছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। বিদ্রোহী কবির প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়। নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের কবি। তাঁর সাহিত্যকর্ম আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে প্রেরণা যোগায় এবং অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বক্তারা নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা আলোচনার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বিদ্রোহী কবির আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের
অর্থনীতি

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়
চট্টগ্রাম

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.