• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রামবাসীকে আইটি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছি : কায়েস চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭ ২০২৬, ১৮:০৩ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামবাসীকে আইটি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছি : কায়েস চৌধুরী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী বলেছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। শুধু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে আমি ছোট করতে চাই না। আমি বলব একটা রাষ্ট্র, গণতন্ত্র, মানবাধিকার এবং প্রতিটা ক্ষেত্রে অন্যতম যে স্তম্ভ, সেটা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকরা এমন একটি পেশার সাথে যুক্ত আছেন, যেখানে তারা রাষ্ট্রের সমস্যা জনগণের কাছে তুলে ধরছেন, আবার জনগণের সমস্যাগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরছেন। এই একটা চমৎকার ভারসাম্য নিশ্চিত করার সুযোগটি একমাত্র সাংবাদিকদের হাতেই রয়েছে।’

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ।

সভায় কামরুল কায়েস আরও বলেন, ‘আমরা দেখেছি সেই আন্দোলনের সময় অনেক মিডিয়া, অনেক চ্যানেল মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। কিন্তু তখনও কিছু মিডিয়া সত্যের পক্ষে, ছাত্রদের পক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলেছিল বলেই সেদিন গণঅভ্যুত্থান সফল হয়েছে। আপনারা কিছু মিডিয়া সেদিন সাহস দিয়েছিলেন, যারা পথে আন্দোলন করছিল তাদের পক্ষে হয়ে, তাদের পাশে দাঁড়িয়ে। এই জন্যই কিন্তু আজকে আমরা এভাবে সবাই এক জায়গায় আছি—বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন রাজনৈতিক দলের।’

‘আমার দীর্ঘ ক্যারিয়ার জীবনে শুধু বিজনেসের পেছনে লেগে থাকিনি। আমার প্রত্যেকটা কাজ ছিল শিক্ষার পেছনে। আমি আইটি সেক্টর নিয়ে কাজ করছি। শুধু চট্টগ্রামে মিনিমাম ৮০০০-১০০০০ ছেলেমেয়েকে আমি আইটির ওপর প্রশিক্ষণ দিয়েছি এবং সমগ্র বাংলাদেশে প্রায় ২৫০০০-৩০০০০ ছেলেমেয়েকে আমি আইটির ওপর প্রশিক্ষণ দিয়েছি। সেই লক্ষ্যে আমি কাজ করেছি।’

তিনি বলেন, ‘জিএমআইটি শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি হাতে-কলমে শিক্ষা দেয়। আমরা একেবারে গ্রাসরুট লেভেল থেকে শিক্ষা দেই। আমি দুটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছি, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী। আমার প্রতিটি কাজ ছিল কিভাবে এই জনগণের, এই চট্টগ্রামের মানুষের সেবা দেওয়া যায়।’

আইটি সেক্টরে ঢাকা থেকে চট্টগ্রাম অনেক পিছিয়ে আছে উল্লেখ করে কামরুল কায়েস বলেন, ‘আমি চট্টগ্রামবাসীকে আইটি শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যাপক কাজ করছি। আমি এভাবে বলতে চাই, ইনশাআল্লাহ আগামী ২-৩ বছরে এমন এক দৃশ্য দেখাব ঢাকা থেকে চট্টগ্রাম কোনো অংশে পিছিয়ে থাকবে না আইটি সেক্টরে।’

জাহিদুল করিম কচি বলেন, ‘কায়েস চৌধুরী একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি মানবাধিকারের সাথে কাজ করেন। মানবাধিকার ছাড়াও তিনি আইটি সেক্টর সহ শিক্ষা ক্ষেত্রে অনেক কাজ করেন। আমরা মনে করি, ক্লাবের উন্নয়নে তিনি আমাদের পাশে থাকবেন।’

সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মাহবুব মাওলা রিপন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদ, ক্লিক নিউজ বিডির সম্পাদক জালাল উদ্দিন সাগর, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আহমেদ মুসা ও দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কামরুল কায়েসের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ShareTweetShare

আরও পড়ুন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’
বিনোদন

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
তথ্যপ্রযুক্তি

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
অর্থনীতি

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.