চট্টগ্রাম : বয়ান শিল্পাঙ্গনের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম সিটির চেরাগি পাহাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
২০২২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এ সংগঠনের নাটক মঞ্চায়নের ধারাবাহিকতা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ১৫ জনবিশিষ্ট এই কমিটি দায়িত্ব নিয়েছে।
কমিটিতে সভাপতি হয়েছেন সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মুক্তা সাহা।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি জহির ইসলাম মামুন ও অনিক বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ মো. সাজিদ, দপ্তর, তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও প্রচার সম্পাদক প্রান্ত ভৌমিক, পাঠ ও প্রকাশনা সম্পাদক অবন্তি বিশ্বাস, মঞ্চ ও রিহার্সাল কর্মশালা সম্পাদক রক্তিম বড়ুয়া, অর্থ বিষয়ক সম্পাদক: পার্থ সারথী দে,
সহঅর্থ বিষয়ক সম্পাদক পলক বড়ুয়া, সদস্য ফারহানা আক্তার, জান্নাতুল কবিতা, প্রিয়ন্তী দে, রিক্তা বড়ুয়া, ইয়াসমিন রেশমি, ত্রিধা পাল মান, রাইসা, প্রাণেশ দত্ত, সাজ্জাদ শাকিল ও অভিলাষ মাহমুদ।
নতুন কমিটির সকল সদস্যের প্রতি বিদায়ী সাধারণ সম্পাদক ও পরিচালক সায়েম উদ্দীন আগামী দুই বছরে পাঠচক্র, নাট্য কর্মশালা, প্রকাশনা, নিয়মিত অনুশীলন ও নাটক মঞ্চায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
















