• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০ ২০২৬, ২০:৪৯ অপরাহ্ণ
অ- অ+
পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু বকর (এবি) সিদ্দিকের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সিএসইর প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ১৫ জুলাই আবু বকর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণসভায় সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীরা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, অসামান্য নেতৃত্ব ও বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তার অগ্রণী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, ‘এবি সিদ্দিক ছিলেন একজন দূরদর্শী, সৎ, কর্মনিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বের অধিকারী। যিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শক্ত ভিত রচনা এবং প্রাতিষ্ঠানিক বিকাশে অনন্য অবদান রেখেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সিএসইর সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হয়, যা পরবর্তী প্রতিষ্ঠানটির বিকাশ ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও অটল অঙ্গীকারের মাধ্যমে তিনি সিএসইকে একটি সুসংগঠিত ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার ভিত্তি স্থাপন করেন।’

বক্তারা আরও বলেন, ‘তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সম্পর্ক বজায় রেখেছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিদেশি স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত করেছিলেন। ১৯৯৫-২০১০ সালে তিনি দেশব্যাপী অসংখ্য বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন, যা বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাজারের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, ‘তিনি কেবল একজন দক্ষ প্রশাসকই ছিলেন না, বরং একজন স্নেহশীল অভিভাবক, প্রজ্ঞাবান পরামর্শদাতা এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সবসময় সহকর্মীদের মতামতকে গুরুত্ব দিতেন, ধৈর্যের সঙ্গে তাদের কথা শুনতেন এবং জটিল সমস্যারও বিচক্ষণতার সঙ্গে সমাধান দিতেন। তার বিনয়, আন্তরিকতা, মানবিক মূল্যবোধ এবং সহযোগিতাপূর্ণ মনোভাব কর্মপরিবেশকে সৌহার্দ্যপূর্ণ করে তুলেছিল। অনেক কর্মকর্তা স্মরণ করেন যে, তার উৎসাহ, দিকনির্দেশনা ও আস্থাই তাদের পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে আত্মবিশ্বাস ও প্রেরণার উৎস হয়ে উঠেছিল।’

বক্তারা বলেন, ‘এবি সিদ্দিক শুধু একজন প্রশাসনিক প্রধান ছিলেন না; তিনি ছিলেন একজন মেন্টর, অনুপ্রেরণার উৎস এবং সিএসইর বহু গুরুত্বপূর্ণ অর্জনের নেপথ্যের অন্যতম চালিকাশক্তি। সততা, নেতৃত্বগুণ, প্রাতিষ্ঠানিক নিষ্ঠা এবং পুঁজিবাজারের উন্নয়নে তার অবদান চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের
অর্থনীতি

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়
চট্টগ্রাম

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে
লীড-২

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পুরোনো সংখ্যা

সর্বশেষ

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.