• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯ ২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
অ- অ+
দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নেই, বরং পুনর্বাসন কার্যক্রমও ইতোমধ্যে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’’

রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীর কাজীর দিঘীর পাড় এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে সাঈদ আল নোমান আরও বলেন, “সাম্প্রতিক দুর্যোগে কারও ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, আবার অনেকের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। তবে সরকারের আন্তরিক প্রচেষ্টা, প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং জনপ্রতিনিধিদের নিবিড় তৎপরতায় খুব শিগগিরই এই পরিস্থিতির উন্নতি হবে। ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন পুনর্বাসন কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মাঠপর্যায়ে কাজ চলছে।”

তিনি বলেন, “জনগণের দুর্ভোগ সাময়িকভাবে লাঘব করাই শুধু নয়, ভবিষ্যতে যাতে একই ধরনের দুর্যোগে মানুষের ভোগান্তি কমে আসে, সে লক্ষ্যে স্থায়ী সমাধানেও সরকার কাজ করছে।”

এর আগে উত্তর আগ্রাবাদের খান সাহেব স্কুল প্রাঙ্গণে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন সাঈদ আল নোমান। পরে নসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন তিনি।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে এবং সাঈদ আল নোমানের সহযোগিতায় চট্টগ্রাম-১০ নির্বাচনি এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, “দেশের উন্নয়নের চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, সদস্য রবিউল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, আব্দুল খালেক, অপু সিং, যুব শ্রমিক দলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, হাজেরা বেগম তানিয়া, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ রফিক উদ্দিন জসিম, মোহাম্মদ ফরিদ উদ্দিন, আবুল বাশার।

কেকে/এমএ

ShareTweetShare

আরও পড়ুন

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে
লীড-২

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব
বিনোদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লীড-২

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সদরঘাটে জুয়া খেলার সময় ছয়জন গ্রেপ্তার

সদরঘাটে জুয়া খেলার সময় ছয়জন গ্রেপ্তার

পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সদরঘাট থানা পুলিশের অভিযানে ৬৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সদরঘাট থানা পুলিশের অভিযানে ৬৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.