• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২ ২০২৬, ২০:৫৫ অপরাহ্ণ
অ- অ+
জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটির বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকালে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া। সভাপতিত্ব করেন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শামীম আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু নাঈম দুলাল, নোমান শিকদার সোহাগ ও জাফর হোসেন রনি। এছাড়া, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো. জিয়াউর রহমান জিয়া বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং জনগণমুখী উন্নয়ন ভাবনা আজও দেশের মানুষের জন্য প্রাসঙ্গিক।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে কৃষি, শিল্প, শিক্ষা ও অবকাঠামো খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন। তাঁর শাসনামলে দেশের মানুষ উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার নতুন দিগন্তের সূচনা দেখতে পেয়েছিল।”

জিয়াউর রহমান জিয়া বলেন, “আজকের প্রজন্মকে জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম এবং আত্মত্যাগের ইতিহাস জানতে হবে। তার আদর্শ অনুসরণ করেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যুবসমাজকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জনসেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে।”

অন্য বক্তারা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন দেশের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে তাকে যথাযথভাবে স্মরণ করা সম্ভব।’

অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্যের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে এলাকার দুঃস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ShareTweetShare

আরও পড়ুন

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর
চট্টগ্রাম

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি
মতামত

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
তথ্যপ্রযুক্তি

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল
চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান
বিনোদন

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.