• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান জাতীয় কৌতুক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪ ২০২৪, ২১:৩৯ অপরাহ্ণ
অ- অ+
সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান জাতীয় কৌতুক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক ছাড়া কিছু নয়। দুর্নীতির ‘মহানায়করা’ সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকল কীভাবে? এ প্রশ্ন এখন সকলের।’

ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে বুধবার (৩ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি আলোচিত দুর্নীতির ঘটনাগুলো সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান ডামি সরকার বলছে, দুর্নীতি দমন কমিশ (দুদক) স্বাধীন সংস্থা। কিন্তু, আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনজীর, মতিউর, আছাদুজ্জামান আরো কত নাম দেখা যাচ্ছে। দুদক সত্যিকারের স্বাধীন হলে এসব দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলেন কীভাবে? এসব ঘটনায় প্রমাণিত হয়েছে, তথাকথিত স্বাধীন দুদক সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে; কমিশনের শক্ত মেরুদন্ড নেই।’

শিক্ষকদের প্রত্যয় পেনশন স্কিম প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রত্যয় পেনশন স্কিমে শিক্ষকদের যুক্ত করা সরকারের গণবিরোধী নীতি। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ‘ন্যায়সঙ্গত’। এ স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে।’

রিজভী বলেন, ‘প্রত্যয় স্কিম করেছেন যে, তাদেরই বেতনের টাকা দিয়ে তারা পেনশনে টাকা রাখবেন আর সরকার অর্ধেক দেবে- এটা তো এক ধরনের তামাশা করা। যারা টাকা পাচার করেছে, ঋণ খেলাপি তাদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন? তাদের টাকা কেড়ে নিয়ে শিক্ষকদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন। শিক্ষকদের ফুল পেনশনের ব্যবস্থা করলে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোচিং সেন্টার ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সর্বক্ষণ পড়াতে পারতেন।’

প্রতিবেশী ভারতের সাথে চুক্তির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ভারতের সাথে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। ভারতের সাথে করা এসব চুক্তি বাংলাদেশকে চিরদিনের জন্য ক্রীতদাস বানাবে। বাংলাদেশের মানুষ যেমন পিন্ডির বশ্যতা মানেনি, তেমনি কখনোই দিলিস্নর বশ্যতা মানেনি ও ভবিষ্যতেও মানবে না।’

বিরোধী নেতাকর্মীদের নতুন করে ফের গুম করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ব্যর্থ আওয়ামী সরকার পুনরায় গুমের মত নৃশংস পন্থা অবলম্বন করে ফের জনমনে ভীতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। নতুন করে ফের গুম শুরু করেছে।’

রিজভী বলেন, ‘মঙ্গলবার রাত আড়াইটার সময় ঢাকার শিশু হাসপাতাল থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আহমেদ আল-আমিনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। গেল ৩০ জুন দুপুর ১২টার সময় সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামানকে রতনপুরস্থ নিজ বাড়ি থেকে ডিবির এসআই কবির হোসেনের নেতৃত্বে এক দল আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তারও কোন খোঁজ পাওয়া যায়নি।’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত পুরো দেশের জেলা সদরের সমাবেশে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। নাটোর, পটুয়াখালী, বাগেরহাটে বিএনপির সমাবেশে হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন।’

রিজভী বলেন, ‘কেউ চিরদিন ক্ষমতায় থাকে না। সরকারের পতন অত্যাসন্ন, পতন হবেই। এবার সেই পতন দ্রতই হবে। যেভাবে দেশ বিক্রি চলছে, যেভাবে নিপীড়ন-নির্যাতন চলছে- এবার একটি সার্বিক ও ব্যাপক জনগণের উত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সিরাজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়
রাজনীতি

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন
রাজনীতি

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার
রাজনীতি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ
রাজনীতি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন করতে হবে : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন করতে হবে : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

টেকসই ব্যাটারিসহ নতুন অপো এ৬সি পাওয়া যাচ্ছে দেশজুড়ে

টেকসই ব্যাটারিসহ নতুন অপো এ৬সি পাওয়া যাচ্ছে দেশজুড়ে

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

এবার বর্ষায় শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে : মেয়র শাহাদাত

এবার বর্ষায় শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে : মেয়র শাহাদাত

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.