• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

বেনজির কীভাবে সিঙ্গাপুরে গেলেন- প্রশ্ন ফখরুলের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২ ২০২৪, ১৫:০২ অপরাহ্ণ
অ- অ+
বেনজির কীভাবে সিঙ্গাপুরে গেলেন- প্রশ্ন ফখরুলের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: প্রচুর পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ থাকার পরও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘এ ঘটনা ‘অন্যায়কারীদের ছাড় দেয়া হবে না’ ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যকে নিছক লোকদেখানো ও প্রতারণা বলে প্রমাণ করে।’

শনিবার (১ জুন) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ সভার আয়োজন করে।

সভায় ফখরুল ইসলাম আরো বলেন, ‘আমি একটি গণমাধ্যমে দেখলাম, বেনজীর (সাবেক আইজিপি) ও তার পরিবার ৪ মে দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেছেন। যাওয়ার পূর্বে তিনি তার সব ব্যাংক হিসাব খালি করে প্রায় ৬০ কোটি টাকা উত্তোলন করেন। টাকার পরিমাণ আরো বেশি কিনা জানি না।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমার প্রশ্ন, তিনি কীভাবে দেশ ছাড়লেন? সুতরাং তার সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দ করার জন্য আদালতের আদেশ ও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা দায়েরের পদক্ষেপের তাৎপর্য কী? যখন তাকে বলা হল তাকে কোথাও যেতে দেয়া হবে না, তখন তিনি কীভাবে সরকারের নাকের ডগার উপর দিয়ে সিঙ্গাপুর গেলেন?’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারাও মন্তব্য করেছেন, দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তারা (সরকার) কি মনে করেন, সব মানুষই বোকা? বাংলাদেশের মানুষ অবিবেচক নয়। কারণ, তারা বোঝে এগুলো আপনাদের লোকদেখানো ও প্রতারণা। আপনারা ছলচাতুরির আশ্রয় নিয়ে দেশ শাসন করছেন।’

ফখরুল বলেন, ‘সরকার শুধু বেনজীর ও আজিজ আহমেদকে (সাবেক সেনাপ্রধান) লালন-পালনই করেনি, বরং অসংখ্য দুর্নীতিবাজকে প্রশ্রয় দিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাটের নিরাপদ স্বর্গে পরিণত করেছে।’

বিএনপির নেতা বলেন, ‘আমাদের অবশ্যই এদের থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে সর্বত্র ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া এ দানবকে আমরা পরাজিত করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব ও সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার করব।’

ফখরুল বলেন, ‘বিএনপি বহু বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ দিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে আসছে।’

সংগ্রামে বিজয় ও সফলতা অর্জন করতে হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য থেকে বিএনপি কখনো পিছপা হবে না।’

ফখরুল বলেন, ‘আমাদের লক্ষ্য অবিচল থাকবে। সময়ের সাথে সাথে কৌশলগুলো পরিবর্তিত হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা তাদের সকলকে সংগঠিত করার জন্য কঠোর পরিশ্রম করছি। আমরা বিশ্বাস করি, আমরা ব্যর্থ হইনি। আমরা ফের কাজ শুরু করেছি। ইনশাল্লাহ, জয় আমাদের হবে, আমরা সত্য ও ন্যায়ের পথে যুদ্ধ করছি।’

বিএসপিপির সভাপতি এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বক্তব্য দেন।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.