• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

ক্ষমতা দখল করে ঔদ্ধত্য দেখাচ্ছে আওয়ামী লীগ সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪ ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ
অ- অ+
ক্ষমতা দখল করে ঔদ্ধত্য দেখাচ্ছে আওয়ামী লীগ সরকার

রুহুল কবির রিজভী

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গেল মাসে অনুষ্ঠিত ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করে ঔদ্ধত্য দেখাচ্ছে।’ গেল ৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের ডামি নির্বাচনকে দেশের জনগণ প্রত্যাখ্যান করার পর তারা (সরকার) এখন তাদের ঔদ্ধত্য প্রদর্শন করছে। তারা যে ক্ষমতা কেড়ে নিয়েছে, সেটাও জনগণের কাছে প্রকাশ করার চেষ্টা করছে।’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নয়া নির্বাচনের দাবিতে দলের নতুন কর্মসূচির অংশ হিসেবে ফকিরাপুল এলাকায় বিএনপির লিফলেট বিতরণের পূর্বে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে দেশের মানুষ জেগে উঠেছে। ডামি নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি।’

জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীর ওপর বহু দমনপীড়ন হয়েছে ও অনেককে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের উত্তরে রিজভী বলেন, ‘যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছু করেছেন তাদের দলের প্রতিষ্ঠাতা।’

তিনি বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) সেনা কর্মকর্তাদের গুম করে দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী কোথায়? আপনার সরকারের আমলে তাকে জোরপূর্বক গুম করা হয়েছে।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৯৭২-১৯৭৫ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও অন্যান্য বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীর প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। একইভাবে এ সরকারের আমলে অসংখ্য বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেককে জোরপূর্বক গুম করা হয়েছে।’

পরে, রিজভীসহ দলীয় কয়েকজন নেতাকর্মী ওই এলাকার পথচারী, দোকান মালিক, পরিবহন শ্রমিক ও রিকশাচালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

‘সেভ দ্য কান্ট্রি, সেভ দ্য পিপল’ শীর্ষক লিফলেটে গেল ৭ জানুয়ারির একতরফা ডামি নির্বাচন বাতিল, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

দেশব্যাপী দলের কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মঙ্গলবারও (১৩ ফেব্রুয়ারি) সব মহানগর শহরে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে পুরো দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণসহ ছয় দিনের নয়া কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ShareTweetShare

আরও পড়ুন

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.