• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

অগণতান্ত্রিকভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দেয়া যাবে না, যায়নি

চট্টগ্রাম গণহত্যা দিবসে প্রত্যয়

প্রকাশিত: জানুয়ারি ২৫ ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ণ
অ- অ+
অগণতান্ত্রিকভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দেয়া যাবে না, যায়নি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: ‘অগণতান্ত্রিকভাবে অবৈধ পন্থায় শেখ হাসিনার সরকারকে ধাক্কা দেয়া যাবে না ও যায়নি। কারণ, আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ে ও অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে।’

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যা দিবসের ৩৬তম বার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম গণহত্যায় শহীদদের সম্মানে কাউন্সিলরদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ কর্মীদের আত্মত্যাগেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে ১৯৮৮ সালে ২৪ জন আওয়ামী লীগ কর্মী নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দেন।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, নাজমুল হক ডিউক, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম, চসিকের উপ-সচিব আশেকে রসুল টিপুসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতারা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বুধবার (২৪ জানুয়ারি) সকালে আদালত ভবনের সম্মুুখে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভের সামনে স্মরণসভার আয়োজন করে।

এতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে ৭১’র পরাজিত শক্তি ও অবৈধ সামরিক জান্তা কখনো মেনে নিতে পারেনি। জিয়াউর রহমানও চাননি শেখ হাসিনা দেশে ফিরে আসুক। তাই, শেখ হাসিনাকে প্রাণনাশের জন্য আজ পর্যন্ত ২১টি ব্যর্থ হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে। তাকে হত্যার ধারাবাহিক অপচেষ্টা শুরু করেছিলেন স্বৈরাচারী সেনাশাসক এরশাদ। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার রকিবুল হুদার নির্দেশে পুলিশ পাখি শিকারের মত নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার তাণ্ডব চালিয়েছিল।’

সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারি গণহত্যা দিবসে যে বর্বর তাণ্ডব চালানো হয়, তাতে ২৪টি প্রাণ ঝরে পড়ে। আল্লাহর অশেষ রহমতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন। তাকে বার বার হত্যার প্রচেষ্টা হয়েছে। ২০০৪ সালে ২১ আগস্ট খালেদা জিয়া ও তার কুসন্তান তারেক জিয়ার প্রত্যক্ষ নির্দেশনায় গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছিল। সেই দিন আইভী রহমানসহ ২৬টি তাজা প্রাণ ঝরে পড়ে। ওই ঘটনায় অসংখ্য নেতাকর্মী স্প্রিন্টার বিদ্ধ হয়ে এখনো যন্ত্রণায় ভুগছেন।’

তিনি আরো বলেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারি সংঘটিত চট্টগ্রাম গণহত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সারাদেশের মধ্যে একমাত্র চট্টগ্রামে প্রয়াত জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে দুর্বার আন্দোলন ও প্রতিবাদ গড়ে উঠায় চট্টগ্রাম গণহত্যাকারীদের বিচার হয়েছে। এতে পাঁচজনের ফাঁসি হয়েছে। অনেকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।’

আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তৃতা করেন সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নির্বাহী সদস্য মহব্বত আলী খান ও চট্টগ্রাম জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক বজলুর রহমান মিন্টু।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.