• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

২৬-২৭ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে বিএনপি

প্রকাশিত: জানুয়ারি ২২ ২০২৪, ১৪:৩৯ অপরাহ্ণ
অ- অ+
২৬-২৭ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে বিএনপি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনের কালো পতাকা শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘২৬ জানুয়ারি সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি সব মেট্রোপলিটন শহরে এ কর্মসূচি পালন করা হবে।’

গেল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই রাস্তায় বিএনপির প্রথম কর্মসূচি।

রুহুল কবির আরো বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে আমরা কালো পতাকা নিয়ে মিছিল বের করব। পাশাপাশি, আমাদের নেত্রী খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতেও এই কর্মসূচি পালন করা হবে।’

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।

রুহুল কবির বলেন, ‘আসন ভাগাভাগি করে সাজানো নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত আওয়ামী -ডামি সরকার বিএনপিকে দমন করে বাংলাদেশকে পরাজিত করেছে। এখন জনগণের দেখভাল করার কেউ নেই।’

দেশে দুর্ভিক্ষের মত পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের অসততার কারণে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে। সংসার চালাতে হিমশিম খেতে খেতে চরম কষ্টে দিন পার করছে মানুষ। ঋণ নিয়েও সংসার চালাতে পারছেন না তারা। কাঁচা মরিচ থেকে সোনা, সবকিছুর বাজার দাম আকাশছোঁয়া।’

রিজভী বলেন, ‘গ্যাস সংকট চরম আকার ধারণ করায় জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং একের পর এক কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে মালিকরা। চট্টগ্রামের অবস্থা আরো খারাপ।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদীন ফারুক, বিএনপির নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, মীর নেওয়াজ আলী, তরিকুল ইসলাম তেনজিন, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়
রাজনীতি

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন
রাজনীতি

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার
রাজনীতি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ
রাজনীতি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন করতে হবে : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন করতে হবে : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

টেকসই ব্যাটারিসহ নতুন অপো এ৬সি পাওয়া যাচ্ছে দেশজুড়ে

টেকসই ব্যাটারিসহ নতুন অপো এ৬সি পাওয়া যাচ্ছে দেশজুড়ে

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

এবার বর্ষায় শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে : মেয়র শাহাদাত

এবার বর্ষায় শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে : মেয়র শাহাদাত

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.