• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

নগর আ’লীগের ১৫ থানায় ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন

মেয়র রেজাউলের বাসায় নগর আ’লীগের রিভিউ কমিটির সভা

প্রকাশিত: জানুয়ারি ২১ ২০২২, ২২:৪৯ অপরাহ্ণ
অ- অ+
নগর আ’লীগের ১৫ থানায় ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৬ সদস্যের রিভিউ কমিটির সভায় নগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সম্মেলন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ১৫ থানায় ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে নগর আওয়ামী লীগের এক নেতাকে আহবায়ক, তিনজনকে সদস্য করার পাশাপাশি সংশ্লিষ্ট থানাধীন সংসদ সদস্যকেও কমিটিতে রাখা হয়েছে।

এ কমিটি আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় মতবিনিময় সভা করে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কমিটি সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডকে সম্মেলন উপযোগী করে তুলবেন।

আজ (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে তার বহদ্দারহাটস্থ বাসভবনে রিভিউ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিট সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকায় মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বৈঠকে নগর আওয়ামীলীগের ৬ শীর্ষ নেতার সমন্বয়ে এই রিভিউ কমিটি গঠন করা হয়। এই রিভিউ কমিটির প্রথম সভা গতকাল অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে সভার সভাপতি সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী জানান, আমরা নগরীর ১৫টি থানাকে সাংগঠনিক ভাবে গতিশীল করার জন্য ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন করেছি।

নগর আওয়ামীলীগের নেতাদের নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি জানান এখানে আমরা ১জনকে আহবায়ক এবং ৩জনকে সদস্য করেছি। তাদের সাংগঠনিক রির্পোটের উপর ভিত্তি করে আমরা সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডে পরবর্তী পদক্ষেপ নেবো। মূলত সংগঠনকে গুছানোর জন্যই এই আহবায়ক কমিটি।

সভায় নগর আওয়ামীলীগের নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।

বৈঠকের ব্যাপারে নগর আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী জানান, আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ৬সদেস্যর রিভিউ কমিটি মেয়র রেজাউল সাহেবের (নগর আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী) বাসায় বসেছি। রেজাউল করিম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমরা ৬জনই উপস্থিত ছিলাম।

সভায় ১৫ থানার জন্য ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি গঠন করেছি। এখানে ১ জন আহবায়ক এবং ৩জনকে সদস্য করা হয়েছে। এই কমিটির কাজ হলো-থানাকে সাংগঠনিক ভাবে গতিশীল করা এবং দলের মধ্যে ঐক্যে সুদৃঢ় করা। এই কমিটি সংশ্লিষ্ট থানাধীন-ওয়ার্ড ও ইউনিটের সকল বিষয় সমাধান করবেন।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে রিভিউ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দায়িত্বপ্রাপ্ত ছয় নেতা উপস্থিত ছিলেন।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫টি থানায় ১৫টি সাংগঠনিক তদারকি কমিটি করা হয়েছে। ২৬ ও ২৭ জানুয়ারি এসব কমিটি মতবিনিময় সভা করবেন। প্রতিটি কমিটিতে পাঁচজনকে রাখা হয়েছে। যার মধ্যে সংশ্লিষ্ট থানার সংসদ সদস্যও আছেন।

উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর থেকে নগর আওয়ামীরীগের ওয়ার্ড সম্মেলন শুরুর কথা ছিল। এরমধ্যে চলমান ইউনিট সম্মেলন নিয়ে নানান অনিয়মের অভিযোগ তুলে গত ২২ ডিসেম্বর কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ দেন নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীর শীর্ষ নেতারা।

এই অভিযোগের ভিত্তিতে ২৩ ডিসেম্বর ওয়ার্ড সম্মেলন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্র থেকে। যা নিয়ে নগর আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ বাড়ে। পরবর্তীতে গত ১৬ জানুয়ারি নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের ঢাকায় ডেকে নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নেতারা।

সেখানে নগর আওয়ামীলীগের ইউনিট-ওয়ার্ড ও থানা সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনের জন্য ৬ শীর্ষ নেতার সমন্বয়ে একটি রিভিউ কমিটি গঠন করে দেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতকাল প্রথম বৈঠক করেন রিভিউ কমিটির নেতারা। এই রিভিউ কমিটি সবধরনের অভিযোগ যাচাই বাছাই করে ১৫ দিনের মধ্যে কেন্দ্রের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.