• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৩ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

আমাকে হারাতে অনেক পক্ষ এক হয়েছে: আইভী

প্রকাশিত: জানুয়ারি ১৪ ২০২২, ১৭:২১ অপরাহ্ণ
অ- অ+
আমাকে হারাতে অনেক পক্ষ এক হয়েছে: আইভী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‌আমাকে পরাজিত করার জন্য অনেক পক্ষ এক হয়ে গেছে।

পক্ষগুলো ঘরের হতে পারে; বাইরেরও হতে পারে। সবাই মিলেমিশে চেষ্টা করছে কীভাবে আমাকে পরাজিত করা যায়।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইভী বলেন, সহিংসতা যারা করে তারা ঘর বা বাহির বোঝে না। কীভাবে বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনে ঝামেলা করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ নির্বাচনে হয়তো একটি দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কারণে আসছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আইভী কীভাবে রাজনীতি করে এবং ভোটারদের কাছে যায়, উনারা যদি এটা না জানতেন, তাহলে প্রধানমন্ত্রী এই সময়ে আমাকে নৌকা দিতেন না। প্রধানমন্ত্রী জানেন, উনার আইভী মানুষের দ্বারে যায়। জনগণই আমার শক্তির উৎস। এ ছাড়া বিকল্প নেই। তাই আমি বারবার জনগণের কাছে ফিরে যাই।

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বলেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জিং। এবার আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ, এই নির্বাচনই শেষ নির্বাচন কি না এই মুহূর্তে বলতে পারবো না। আগামী ১৬ জানুয়ারি ভোট। নির্বাচিত হলে জনগণের কাজ করবো। জনগণ যা চাইবে সেই অনুযায়ী কাজ করবো।

আইভী বলেন, আমি সব সময় শান্তির পক্ষে। আমি মনে করি না যে, সে রকম কিছু (সহিংসতা) হবে আমার তরফ থেকে। আমার ওই ধরনের কোনো বাহিনী নেই। আমি কোনো দিন সহিংসতা করিনি ।

নারায়ণগঞ্জে গিয়ে আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটানোর বিষয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের অভিযোগের জবাবে আইভী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে অনেকেই আসেন। সেটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। এই ব্যাপারে আমার জানা নেই কারা আসছে আর কারা থাকছে।

আগামী রোববার (১৬ জানুয়ারি) এ সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী
রাজনীতি

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান
রাজনীতি

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ
রাজনীতি

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ

জামায়াতের আমিরের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
রাজনীতি

জামায়াতের আমিরের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির
রাজনীতি

প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
রাজনীতি

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.