জেলা প্রতিনিধি |
বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে আবেদনটি করা হয়।
আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম তার অভিযোগে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, অভিযোগটি তদন্ত করা হবে। তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
















