• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

যুবলীগ করার জন্য আপনাদের পকেটে হাত দিতে হবে না: ব্যারিস্টার শেখ নাঈম

প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২১, ০০:০৮ পূর্বাহ্ণ
অ- অ+
যুবলীগ করার জন্য আপনাদের পকেটে হাত দিতে হবে না: ব্যারিস্টার শেখ নাঈম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জে.জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রাম বিভাগে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন,‘ আমাদেরকে শুধু নিজেদের কথা চিন্তা করলে হবে না। আমাদের ব্যক্তিগত স্বার্থ থেকে উঠে এসে কাজ করতে হবে। আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করা যায়।

আমাদের সামনে যে নির্বাচন সে নির্বাচনে যাতে আমরা আরো বড় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারি। মানুষের সমর্থন নিয়ে। সেটাই আমাদের টার্গেট রয়েছে। এটার জন্য আপনাদেরকে সাংগঠনিক ভাবে আরো গুছিয়ে আনতে হবে।’

যুবলীগ করার জন্য শুধু আপনাদের শ্রম, মেধা আর সততা দরকার। যুবলীগ করার জন্য আপনাদের পকেটে হাত দিতে হবে না। কোন দুর্নীতি এই যুবলীগের মধ্যে আর জীবনেও হবে না। যতদিন আমরা যুবলীগে দায়িত্বে আছি। শুধু দরকার আপনাদের।’

২৮ নভেম্বর (রোববার) বিকেলে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা আওয়ামী যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি আ. ম. ম টিপু সুলতান চৌধুরী।

প্রধান বক্তা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন, ‘এবারের যুবলীগ আগের মতো হবে না। টাকা দিয়ে পদ বিক্রি হবে না। নেতা হবে ত্যাগের তালিকা দেখে। তৃণমুল দলের প্রাণ। এদের যত্ন করে তুলে আনতে নেত্রী বলেছেন। আমরা মাঠে আছি আগামী নির্বাচনকে সামনে রেখে। সব কমিটি গঠন করতে হবে। ’

তিনি দুই একদিনের মধ্যে বাঁশখালীর পূর্নাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি না থাকাতে ক্ষোভ প্রকাশ করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ‘আমরা তো সবকিছু দেখতে পারব না। কেন্দ্র থেকে তো ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে দেখা সম্ভব না। আমি হাইয়েস্ট উপজেলা পর্যন্ত যেতে পারব। তার বেশি আমিতো যেতে পারব না। ইনপক্ট আমার উপজেলা পর্যন্তও যাওয়া উচিত না। আমাদের জেলা পর্যন্ত থাকা উচিত। কিন্তু জেলাতে যদি কোন কিছু উলট পালট করে তখন তো আমাকে উপজেলা পর্যন্ত যেতে হবে।’

‘আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেন্স। আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ যত সংগঠন আছে সকল সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে।’

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ বলেন, ‘যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আমাদেরকে যুবলীগের দায়িত্ব দিয়েছেন। আমাকে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছেন। চট্টগ্রামের দায়িত্ব দিয়েছেন। এর একটি কারণ আছে। যুবলীগ যে অবস্থায় চলে গিয়েছিল। সে অবস্থা থেকে উত্তোলন ঘটিয়েছেন। আমাদের যে ইমেজ ক্রাইসিস ছিলো। সে ক্রাইসিস থেকে আমাদেরকে অক্সিজেনে ছেড়ে দিয়েছেন। নিঃশ্বাস নেওয়ার জন্য। সেই অক্সিজেনের নাম হলে শেখ ফজলে শামস পরশ।’

‘আমরা যুবলীগকে শক্তিশালী করার জন্য যা যা লাগে তাই করব। আপনাদেরকে আমরা ইনভলভ করতে চাই। জেলাকে আমরা ইনভলভ করতে চাই। আমরা ক্ষমতা দিতে চাই জেলাকে। যাতে জেলা উপজেলাকে ক্ষমতায়ন করতে পারে। উপজেলা ইউনিয়ন গুলোতে ক্ষমতায়ন করতে পারে। যাতে ইউনিয়ন ওয়ার্ডকে ক্ষমতায়ন করতে পারে।’

প্রধান অতিথি আরো বলেন, ‘কোন ধরনের কেন্দ্র থেকে কমিটি নিয়ে আসা প্র্যাকটিস আমরা করি না। আমরা চাই জেলা কমিটি দিক। জেলা সুন্দর একটি কমিটি দিক। আমরা কেন কেন্দ্র থেকে কমিটি দেব। আমাদের তো কোন চয়েস নেই। জেলা যদি সুন্দর করে আমাদের একটি কমিটি গুছিয়ে দিতে পারে। তাহলে আমরা জেলার সাথে একমত হব। কিন্তু জেলা যদি কোন দুর্নীতির সাথে যুক্ত থাকে তখন কিন্তু আমরা ছাড় দেবো না। আমরা তো আর বঙ্গবন্ধুকে দেখিনি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি। আমরা উনার স্বপ্নকে বাস্তবায়ন করব (ইনশাল্লাহ)।’

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহি উদ্দিন, সহ সম্পাদক মো. নাসির উদ্দিন মিন্টু, কেন্দ্রীয় সদস্য কায়কোবাদ ওসমানি, মো. মইনুল ইসলাম মামুন, মো. মুনায়েম খান, এস এম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, রেজাউল করিম বাপ্পী।

বর্ধিত সভায় দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের মোট ৮টি উপজেলার কয়েক শতাধিক ডেলিগেট উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.