• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২১, ২৩:২২ অপরাহ্ণ
অ- অ+
অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না। বেগম জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টায় বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে।’

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) নবনির্বাচিত পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিজেএফডি’র নবনির্বাচিত সভাপতি মামুন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সভাপতি শাহেদ সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিন উল ইসলাম চৌধুরী, অনুপ খাস্তগীর, মেজবাহ উদ্দীন চৌধুরী, সাঈফ ইসলাম দিলাল, মুজিব মাসুদ, সায়েম টিপু, রিশাদ হুদা, মোমেনা আক্তার পপি প্রমুখ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও আলোচনায় অংশ নেন।

‘বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, একথা কে বলছেন’ প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেবসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটি বলছেন, কোনো ডাক্তার বা এভারকেয়ার হাসপাতাল বলেনি যে বেগম জিয়ার জীবন সংকটাপন্ন।

এখন ডাক্তারদের বাদ দিয়ে কি বিএনপি’র নেতারা চিকিৎসক হয়ে গেছেন। সরকার এখন বিএনপি’র নেতাদের প্রেসক্রিপশনে সিদ্ধান্ত নেবে কি না, সেটিও একটি প্রশ্ন।’

বেগম জিয়া একটু অসুস্থ হলেই অতীতের মতো বিদেশ পাঠানোর জিকির তোলার কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপি বেগম জিয়াকে বিদেশের কথা বলে লন্ডনে পাঠাতে চান যেখানে তারেক জিয়া আছে।

যাতে বেগম জিয়া যেন তারেক জিয়ার মতো দন্ডপ্রাপ্ত পলাতক আসামী হয়ে সেখান থেকে রাজনীতি করতে পারেন। সেকারণেই তারা মেডিকেল বোর্ড গঠন করে বেগম জিয়ার আসলে কি হয়েছে, সেটি পরীক্ষার কথা বলছেন না। তারা ঠিকই জানেন, সরকার বেগম জিয়ার সঠিক চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।’

মন্ত্রী বলেন, ‘অবশ্য বিএনপি’র বিভিন্ন জনের মধ্যে এনিয়ে সভা সেমিনার করার একটা প্রতিযোগিতাও দেখে দিয়েছে কারণ তাদের পদ রক্ষা করতে হয়, বেগম জিয়া, তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করতে হয় কে কত বেশি দৌড়াচ্ছেন, সেজন্য অনশন করছেন সেটি দেখাতে। তবে অনশনের সময় নয়াপল্টনে খাবারের দোকানে খুব ভালো বিক্রি হতে দেখা গেছে, এটিই বাস্তবতা।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য ‘বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের উদ্দেশ্য রহস্যজনক’ এর জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আসলে বেগম জিয়ার ব্যাপারে বিএনপি’র ভূমিকাটাই রহস্যজনক। সরকারের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। বেগম জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা বাংলাদেশে পান সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তারা যদি মনে করেন দেশের সমস্ত বড় বড় চিকিৎসকদের নিয়ে বেগম জিয়ার জন্য সর্বোচ্চ চিকিৎসা যাতে নিশ্চিত করা হয় সেটিও সরকার করতে চায়। কিন্তু তাদের ভূমিকা রহস্যজনক কারণ তারা বেগম জিয়া যখনই অসুস্থ হন, তখনই বিদেশ নিয়ে যেতে চান, এটিই রহস্যজনক।’

চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে হাতির মৃত্যু বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে ড. হাছান এটিকে উদ্বেগজনক বর্ণনা করে বলেন, ‘এটি সত্যিই উদ্বেগজনক। এটির অনেকগুলো কারণ আছে-নানা কারণে বনভূমি কমে গেছে, নানা কারণে হাতির আবাসস্থলগুলো ধ্বংস হয়েছে, রোহিঙ্গা ক্যাম্প যেখানে হয়েছে, সেটি হাতির আবাসস্থল ছিলো, সেটি ধ্বংস হয়ে গেছে।

আমি মনে করি এক্ষেত্রে খুব দ্রুত আমাদের একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বলতে চাই পৃথিবীর একমাত্র অধিপতি শুধুমাত্র মানুষ নয়, মহান স্রষ্টার সমস্ত সৃষ্টিগুলোরই পৃথিবীর মালিকানা আছে, সেটি আমাদের মাথায় রাখতে হবে।’

চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামকে সাংবাদিকদের একটি প্রাচীন সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা শুধু চট্টগ্রামেরই নয়, সার্বিকভাবে সারাদেশের বিষয়গুলো সবসময় উপস্থাপন করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এই ফোরাম যাতে চট্টগ্রাম তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেই কামনা করি।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.