• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১০ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

নোয়াখালীর সন্তান হিসেবে লজ্জা পেয়েছি: কাদের

প্রকাশিত: নভেম্বর ২ ২০২১, ১৫:১৬ অপরাহ্ণ
অ- অ+
নোয়াখালীর সন্তান হিসেবে লজ্জা পেয়েছি: কাদের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্থানীয় আওয়ামী লীগ সতর্ক থাকলে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই ঘটতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই ঘটনা তাঁকে দুঃখ ও লজ্জা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর জন্য খেলা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, ভোটের সময় হিন্দু সম্প্রদায়ের কাছে সবাই ভোট চাইতে যায়। কিন্তু তাদের ওপর হামলার সময় আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা কেন নিশ্চুপ ছিল তার জবাব খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভোট আসলে আমরা হিন্দুদের কাছে গিয়ে মায়াকান্না করি। দরদ দেখাই। হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? আমাদের এত বড় সংগঠন, এত কর্মীবাহিনী। কুমিল্লার ঘটনার পরদিন চৌমুহনীর ঘটনা, যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন… সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না…।’

‘এটা আমাকে দুঃখ দিয়েছে। নোয়াখালীর সন্তান হিসেবে আমি নিজে লজ্জা পেয়েছি’, যোগ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের পক্ষে একাধিক কেন্দ্রীয় নেতা এবং সরকারের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানান ওবায়দুল কাদের। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

সাম্প্রদায়িক এই সহিংসতার পেছনে বিএনপির পৃষ্ঠপোষকতা আছে বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধানে নির্দিষ্ট করা আছে, কীভাবে নির্বাচন হবে।

সময়মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না- তার জন্য নির্বাচন বসে থাকবে না। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে, ওয়ান-ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ঠেকানোর জন্য পরবর্তী ধাপে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে যাওয়ার সম্ভাবনাকে নাকচ করে দেন দলীয় সাধারণ সম্পাদক।

ShareTweetShare

আরও পড়ুন

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়
রাজনীতি

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন
রাজনীতি

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার
রাজনীতি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ
রাজনীতি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.