• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

পরিকল্পিত দেশ গঠনে পরিকল্পনাবিদদের অংশগ্রহণ অপরিহার্য: তাজুল ইসলাম

প্রকাশিত: অক্টোবর ৩০ ২০২১, ১৬:৫১ অপরাহ্ণ
অ- অ+
পরিকল্পিত দেশ গঠনে পরিকল্পনাবিদদের অংশগ্রহণ অপরিহার্য: তাজুল ইসলাম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পরিকল্পিত দেশ গঠনে সরকার পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একজন করে পরিকল্পনাবিদ নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স-বিআইপি আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য পরিকল্পিত দেশ প্রয়োজন। এক্ষেত্রে পরিকল্পনাবিদের অংশগ্রহণ অনস্বীকার্য।টেকসই উন্নয়নের জন্য সবকিছু পরিকল্পিতভাবে করতে হবে। শহর-নগর-গ্রাম পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে।

তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই এখন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। স্বল্প জমি ব্যবহার করে অধিক নাগরিক সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনার কোন বিকল্প নেই। এ লক্ষ্যে পৌরসভা ছাড়াও যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা নিবে সরকার।

পরিকল্পিত দেশ গঠনে নগর পরিকল্পনাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আবাসিক, বাণিজ্যিক, স্কুল-কলেজ, ক্লিনিক-হাসপাতাল, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র কোথায় হবে এগুলো নির্ধারণ করার দায়িত্ব তাদের। এপ্রসঙ্গে তিনি আরো বলেন, গ্রাম-নগর সবখানেই অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মিত হচ্ছে। এজন্য নগরবিদ এবং স্থাপত্যবিদসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান।

মোঃ তাজুল ইসলাম বলেন, ওয়াসার নিকট থেকে খালের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনকে দেয়ার পর তারা দখলকারীদের নিকট থেকে উদ্ধার করে সংস্কার করছে। রাজধানীর সকল খালগুলোকে হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, এটা করা হলে ঢাকা বিশ্বের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন, বাসযোগ্য নগরে রুপান্তরিত হবে।

মন্ত্রী জানান, যেসব পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও নিয়োগ দেয়া হয়েছে সেসব পৌরসভার রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে পৌরসভার রাজস্ব আয় কয়েকগুণ বৃদ্ধিসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব সাফল্য এসেছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিআইপি’র প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং হেড অব জার্মান ডেভলপমেন্ট কর্পোরেশন Johannes Schneider।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.