• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

আওয়ামী লীগের নেতাকর্মীরাই হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৪ ২০২১, ২৩:৪৬ অপরাহ্ণ
অ- অ+
আমার নিজের সুরক্ষা আমাকেই দিতে হবে: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লার ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে, অন্যকোনো দল দাঁড়ায়নি। একইসাথে ঘটনাটি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম তার দায় এড়াতে পারে না।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সচিব মো: মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, মহাসচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্যদের মধ্যে দুলাল আহমেদ চৌধুরী, বেলায়েত হোসেন, শরীফ সাহাবুদ্দিন, মফিজুর রহমান, উপদেষ্টা আজিজুল ইসলাম ভূঁইয়া সভায় যোগ দেন।

ড. হাছান মাহমুদ বলেন, কুমিল্লার ঘটনার পরপর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছিলাম যাতে দুর্গাপূজা চলাকালীন পূজামন্ডপে আমাদের দলের লোকজন থাকে এবং কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।

আমাদের নেতাকর্মীরা সেইভাবে ছিল। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের আরো বড় পরিকল্পনা ছিল, আমাদের দল হিন্দুদের পাশে দাঁড়িয়েছে বিধায় ষড়যন্ত্রকারীরা তা করতে পারেনি। কয়েক ঘন্টার নোটিশে আমাদের দল সারাদেশে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। আমরা এখনো সতর্ক দৃষ্টি রাখছি।

‘আমরাই শুধু পাশে দাঁড়িয়েছি, বাকিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এমনকি গয়েশ্বর বাবুসহ অন্যরা শুধু টেলিভিশনের সামনেই গলা ফাটান, মানুষের পাশে দাঁড়াননি, বরং তারা এই ঘটনা ইন্ধন দিয়েছে এবং সমুদ্রের ওপার থেকে এই ঘটনার পরিকল্পনা হয়েছিল’ বলেন তথ্যমন্ত্রী।

সম্প্রচারমন্ত্রী বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। ১০২টি মামলা হয়েছে, ৬শ’ মানুষ গ্রেপ্তার হয়েছে। রংপুরের পীরগঞ্জে কয়েক দিনের মধ্যে সবার ঘরবাড়ি তৈরি করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার এক লাখ টাকার বেশি নগদ সহায়তা পেয়েছে। অন্যান্য জায়গায় যে কয়েকটি মন্দিরে হামলা হয়েছে, সেগুলো মেরামতের জন্য সরকার ব্যবস্থা নিয়েছে এবং প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বা যারা ঘর হারিয়েছে সবার ঘর করে দেয়া হবে।

সম্পাদক ফোরাম সদস্যদের বক্তব্য ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের প্রচারণার ফলে সামাজিক অস্থিরতা তৈরি হয়’ এর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড না হতো তাহলে এই ঘটনা বিস্তৃত হয়ে এই পরিস্থিতি তৈরি হতো না। রংপুরের পীরগঞ্জের ঘটনাও সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের কারণে।

ফেইসবুকের পোস্টের কারণেই এটি হয়েছে এমন নয়। তবে অবশ্যই ফেইসবুকে যদি এই পোস্ট না যেতো তাহলে এই পরিস্থিতি হতো না। এটার সাথে যারা যুক্ত ছিল সবাই দায়ী। যে কোরআন শরিফ রেখে এসেছে, যে প্ররোচনা দিয়েছে, যারা একটি পোস্টের প্রেক্ষিতে যাচাই বাছাই না করে সমাজে হানাহানি তৈরি করলো, তারা সবাই দায়ী।

এবং একইসাথে ফেইসবুক কর্তৃপক্ষও দায়ী কারণ তাদের মাধ্যম ব্যবহার করে সমাজে অস্থিরতা তৈরি করা হয়েছে, এখানে তারা দায় এড়াতে পারে না। অতীতেও নাসিরনগরে, কক্সবাজারে রামুতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে।

এসময় সাংবাদিকরা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় কি না এ প্রশ্ন করলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা অবশ্যই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে চাই না। কিন্তু সবকিছুই এমনভাবে পরিচালিত হওয়া প্রয়োজন সেটি যাতে খারাপ কাজে ব্যবহৃত না হয়। সেখানে যাতে স্বচ্ছতা থাকে।

ফেইসবুকে পরিচয় গোপন করে ফেইক আইডি দিয়ে পোস্ট দেয়া হয়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটির তো প্রতিকার হওয়া দরকার। সামাজিক মাধ্যম আজকের পৃথিবীর বাস্তবতা।

এটির অনেক ভালো দিক আছে। এটির যে খারাপ দিকগুলো এটি যাতে দূরীভূত হয়, সেজন্য ফেইসবুক কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে, আমরা সেটিই বলতে চাচ্ছি। সরকারের পক্ষ থেকে অনেক আগেই সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশে যেন আইডি কার্ড দিয়ে ফেইসবুক একাউন্ট খুলতে পারে। কিন্তু ফেইসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি।

এর আগে মন্ত্রী সভায় জানান, অনিয়মিত অনেকগুলো দৈনিক পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। আরো অন্তত ২শ’ পত্রিকা যেগুলো বের হয় না, সেগুলোর ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদপত্রে বিজ্ঞাপনের বকেয়া বিল প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্র যদি সঠিকভাবে বিল না পায় তাহলে তাদের পক্ষে সংবাদপত্র পরিচালনা করা, সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মচারিসহ সবার বেতনভাতা পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়ায়। সার্বিকভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এটি যাতে না হয় সেটি আমরা খেয়াল রাখছি।

সভাশেষে তথ্যমন্ত্রী সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়ার ‘বঙ্গবন্ধু জীবনই বাঙালি জাতির রাষ্ট্রবিজ্ঞান’ এবং সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা’র ‘বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা’ গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করেন।

ShareTweetShare

আরও পড়ুন

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়
রাজনীতি

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন
রাজনীতি

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার
রাজনীতি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ
রাজনীতি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.