চট্টগ্রাম : ধর্মীয় মূল্যবোধ, ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রাম সিটির কোতোয়ালী থানাধীন রুমঘাটায় প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন হরিপদ দে ে অধ্যাপক অশিম চক্রবর্তী।
অনুষ্ঠানে সদেশ চক্রবর্তী অতিথিবৃন্দ ও সুধীজনদের শুভেচ্ছা জানান। অশিম চক্রবর্তী নবগঠিত মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবু কিশোর দত্ত মানু এবং মন্দির কমিটির সম্পাদক বাবু জয়দীপ পাল দুলু। তারা মন্দিরের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের মন্দির কমিটির সভাপতি সত্যজিৎ বিশ্বাস, মন্দির উন্নয়ন কমিটির সভাপতি রূপক দাস, উপদেষ্টা পরিষদের সদস্য শ্যামাপ্রসাদ রক্ষিত প্রমুখ।
সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে প্রগতি সংঘের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন রূপক দাস।
অনুষ্ঠানে নবগঠিত মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির সকল সদস্যের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে মন্দিরের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
















