• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

গুলশানে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
অ- অ+
গুলশানে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সমাধানের নিশ্চয়তা দিতে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু করল ওরিয়েন্টাল ইকোউডস। দীর্ঘ সময় ধরে গুণগত মান নিশ্চিত করে গ্রাহকদের আস্থা অর্জন করার পর, ক্রেতা ও গ্রাহকদের সরাসরি পণ্যের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে এই হাবের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত র‌্যাংগস জেড স্কয়ারের অষ্টম তলায় এই এক্সপেরিয়েন্স হাবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান, চেয়ারম্যান মো. আতিকুল করিম খান, পরিচালক মো. রাকিবুল করিম খান এবং সালওয়ান রেজা খান, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. রেদওয়ান সিদ্দিক খান।

ওরিয়েন্টাল ইকোউডস এক্সপেরিয়েন্স হাবে ক্রেতারা সরাসরি কাঠের আসল টেক্সচার ও মান যাচাইয়ের সুবিধা পাবেন। এখানে থাকছে অভিজ্ঞ টিম, যারা আবাসিক ও বাণিজ্যিক যেকোনো স্পেসের জন্য সঠিক পণ্য নির্বাচন ও এর সুবিধা নিয়ে বিশদভাবে ক্রেতাদের পরামর্শ দিতে পারবে। লাইভ ডেমো ও সেটআপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট একসাথে কেমন দেখায় তার বাস্তব রূপ দেখার সুযোগ পাবে ক্রেতারা।

এই এক্সপেরিয়েন্স হাবে ক্রেতারা পাবেন আধুনিক ডিজাইন, শতভাগ পানি ও ঘূণ প্রতিরোধক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কম্পোজিট উডের দরজার নান্দনিক কালেকশন, আধুনিক ইন্টেরিউরের জন্য সব আধুনিক সামগ্রী যেমন কম্পোজিট উডের বোর্ড, টিম্বার টিউব, ডেকিং, ওয়াল ক্ল্যাডিং। কম্পোজিট উডের বোর্ড দিয়ে বানানো যায় আধুনিক ক্যাবিনেট, ফার্নিচার ইত্যাদি। এছাড়া সিলিং আর্কিটেকচার, ওপেন স্পেস পার্টিশন হিসেবে ব্যবহারের জন্য দুর্দান্ত ডিজাইন এলিমেন্টের টিম্বার টিউব পাওয়া যাবে এই হাবে। রয়েছে ব্যালকনি, সুইমিংপুল সাইড বা গার্ডেন ওয়াকওয়ের জন্য পরিবেশবান্ধব, টেকসই এবং রোদ-বৃষ্টিতে নষ্ট না হওয়া আউটডোর ডেকিং সলিউশন। যেকোনো ইনডোর বা আউটডোর দেয়ালকে এক পলকে প্রিমিয়াম ও লাক্সারিয়াস রূপ দেওয়ার জন্য বিশেষ ইকো-ফ্রেন্ডলি বস্কো ওয়াল প্যানেলসহ প্রিমিয়াম সব পণ্য।

অনুষ্ঠানে মো. রেজাউল করিম খান বলেন, ‘আজকের যুগে শুধু ছবি দেখে বা বিবরণ শুনে ঘর বা অফিসের প্রোডাক্ট নির্বাচন করা কঠিন। তাই গ্রাহকরা যেন নিজস্ব অনুভূতি ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার মাধ্যমে সঠিক পণ্য বেছে নিতে পারেন, সে লক্ষ্যেই এই এক্সপেরিয়েন্স হাবের সূচনা। এখানে এলে আমাদের উদ্ভাবনী কম্পোজিট উডেন প্রোডাক্টগুলোর স্থায়িত্ব, ফিনিশিং এবং নান্দনিক রূপ স্বচক্ষে দেখতে ও স্পর্শ করে অনুধাবন করতে পারবেন।’

প্রসঙ্গত, ওরিয়েন্টাল ইকোউডস ওরিয়েন্টাল গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২০১৬ সাল থেকে অত্যন্ত সফলতার সাথে নিজেদের ব্যবসায়িক যাত্রা অব্যাহত রেখেছে ওরিয়েন্টাল ইকোউডস। প্রতিষ্ঠানটি প্রাকৃতিক কাঠের বিকল্প হিসেবে আধুনিক ও দীর্ঘস্থায়ী পরিবেশবান্ধব সমাধান প্রদান করে। কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ওরিয়েন্টাল ইকোউডস ৫০ হাজার ২৫৭ পিস গাছ বাঁচাতে সহযোগিতা করেছে। এছাড়া ৫ হাজার টন কার্বন ডাই অক্সাইড কমানো ও পরিবেশের জন্য ক্ষতিকর ২০ হাজার টন বর্জ্য রিসাইকেল করেছে।

ShareTweetShare

আরও পড়ুন

নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রীর
বিনোদন

নজরুল বর্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রীর

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম নগর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি কমাতে আইনি তদারকির দাবি
চট্টগ্রাম

স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি কমাতে আইনি তদারকির দাবি

ভাটিয়ারী শিপ ইয়ার্ডে দুর্ঘটনা : আহতদের দেখতে চমেক হাসপাতালে আসলাম চৌধুরী
চট্টগ্রাম

ভাটিয়ারী শিপ ইয়ার্ডে দুর্ঘটনা : আহতদের দেখতে চমেক হাসপাতালে আসলাম চৌধুরী

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.