• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটি গঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৭ ২০২৬, ২০:২৮ অপরাহ্ণ
অ- অ+
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটি গঠিত

সোলেমান মেহেদী ও খোরশেদ আলম রুবেল

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি মূকাভিনয় দলের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন।

ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদীর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দলের বার্ষিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

কাউন্সিলের শুরুতে ফেডারেশানের প্রতিনিধি ও পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশন করে এবং শুভেচ্ছা স্মারক সংগ্রহ করেন। দ্বিতীয় পর্বে সাধারণ সভায় ফেডারেশনের গঠনতন্ত্র, সাংগঠনিক কার্যক্রম, অর্থ সম্পাদকের বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।

সোলেমান মেহেদী কমিটির কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। সভায় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নাট্যব্যক্তিত্ব জাহিদ রিপন, মূকাভিনয় শিল্পী ইস্রাফিল আহমেদ রঙ্গন ও ধীমান সাহা জুয়েল যৌথভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ১৩ জনবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোলেমান মেহেদী, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহিদুল মুরাদ, অর্থ সম্পাদক ইকবাল জাবেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, শাহরিয়ার শাওন, অনুষ্ঠান সম্পাদক স্নিগ্ধা ফেরদাউস, প্রচার সম্পাদক,তানজিম তাজওয়ার ও দপ্তর সম্পাদক, জহিরুল ইসলাম মিন্টু। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল আহমেদ রঙ্গন, ফজলে রাব্বি সুকর্ন ও মাহবুব আলম।

জাহিদ রিপন নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। পরে নির্বাচিতরা ফটোসেশনে অংশ নেন।

সোলেমান মেহেদী দেশের মূকাভিনয় আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কাউন্সিল সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল প্রতিনিধি, পর্যবেক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের পরিষদভুক্ত দলগুলোর মধ্যে রয়েছে স্বপ্ন দল, প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, মুক্তমঞ্চ নির্বাক দল, উইথ তানজিম, নাট্য ভূমি, দ্য মামার্স, নাট্য তরী, মাইম ফেইস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি, ব্রজমোহন থিয়েটার, রঙ্গন মাইম একাডেমি, ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, শাওন মাইম একাডেমি, মূকবলাকা, মিরর মাইম, গোল্লাছুট নাট্যদল, মাইম ট্রি, ড্রিম হোমস থিয়েটার, টিম নির্বাক, মূকাভিনয়ম।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.