চট্টগ্রাম : বাংলাদেশী বৌদ্ধদের ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ধর্মীয় গুরু ড. বরসম্বোধি মহাথের ফ্রান্স থেকে এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) যিনি যুক্তরাষ্ট্রের যাবেন।
আগামী শনিবার (৯ মে) লস এঞ্জেলসের নর্থ হলিউডে অবস্থিত শরৎচন্দ্র বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে সংবর্ধনা সভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়াও বরসম্বোধি মহাথের বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান ও কল্যাণমূলক কাজে পুরো মাস ব্যস্ত থাকবেন।
চট্টগ্রামের জলদীতে জন্মজাত এ ভিক্ষু সমগ্র বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন কৈশোর বয়স থেকেই। জনকল্যাণে তার অবদান সর্বজনবিদিত। বরসম্বোধি মহাথেরের আগমনে সাজ সাজ রব পড়ে গেছে লস এঞ্জেলেস সিটিতে।
এ উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার (৪ মে) অর্কিড কিচেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রিয়রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুমন, যীশু, অমীরণ, নয়ন, ত্রিদিব, রনি, রিও প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন রাসেল, নির্জন, অন্তর, জয়েন প্রমুখ।
সভায় আসন্ন শনিবারের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়।
















