• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৩ ২০২৬, ১৬:৪০ অপরাহ্ণ
অ- অ+
বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : বাইরে বৈশাখের অপ্রত্যাশিত অঝোর ধারা, ভেতরে কণ্ঠের মেঘমল্লার। এমনই এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় ‘চির-অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির’ শিরোনামে কবিতার কাছে সমর্পিত হলো চট্টগ্রামের আবৃত্তিপ্রেমীরা।

শনিবার (২ মে) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) আর্ট গ্যালারিতে মঞ্চস্থ হলো আবৃত্তিযোগের অভিনব নিবেদনের দ্বিতীয় পর্ব।

অনুষ্ঠানে চট্টগ্রাম ও সিলেটের ছয় তরুণ শিল্পী শোনালেন দেশ-বিদেশের কবিদের কবিতা।

বয়ান শিল্পাঙ্গনের সদস্য রচয়িতা দেবী ঐশীর সাবলীল সঞ্চালনায় একে একে মঞ্চে আসেন শিল্পীরা। প্রেম থেকে দ্রোহ, প্রকৃতি থেকে মানবতা— কণ্ঠের ওঠানামায় জীবন্ত হয়ে ওঠে কবিতার প্রতিটি পঙক্তি। দর্শক নিস্তব্ধ মুগ্ধতায় ডুবে ছিলেন প্রায় দেড়ঘণ্টা।

আবৃত্তি করেন মুক্তাক্ষর সিলেটের হিমেল মাহমুদ; নির্মাণ আবৃত্তি অঙ্গনের অর্ণব বড়ুয়া ও পুষ্পা সর্ববিদ্যা; কন্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের তাজুল ইসলাম ও শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সায়েম উদ্দীন ও সাবিহা আক্তার।

আবৃত্তি পর্ব শেষে ‘কথামালা’য় শিল্পীদের পরিবেশনার চুলচেরা বিশ্লেষণ করেন অতিথিরা।

নাট্যজন শুভ্রা বিশ্বাস বলেন, ‘আজকের আবৃত্তিশিল্পীদের কণ্ঠে যে স্বাভাবিকতা, দৃঢ়তা ও মমতা দেখলাম, তাতে আমি সত্যিই অভিভূত। বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায়।’

আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, ‘এ সময়ে এমন আয়োজন আমাদেরকে আশাহত সময় থেকে আশাবাদীর দিকে নিয়ে যায়।’

আরও অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান মাহফুজ ও প্রবীর পাল।

অতিথিরা শিল্পীদের উচ্চারণ, স্বরপ্রক্ষেপণ ও কবিতার ভাবানুভূতির প্রশংসা করেন। তারা বলেন, ‘এই ধরনের ধারাবাহিক আয়োজন শুদ্ধ সংস্কৃতি চর্চার পথকে আরও প্রশস্ত করবে।’

আবৃত্তিযোগ জানিয়েছে, অন্ধকারচ্ছন্ন সমাজকে শানিত করে আলোর আধিক্য বাড়ানোই তাদের এই ধারাবাহিক আয়োজনের মূল লক্ষ্য।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.