• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭ ২০২৬, ২২:০০ অপরাহ্ণ
অ- অ+
১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর প্রিয়জনদের সঙ্গে উৎসবের মুহূর্ত। কিন্তু অনেক শিশুর জন্য এই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে কিছু অজানা উদ্বেগও। কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের ১২ বছর বয়সী বাক ও শ্রবণপ্রতিবন্ধী কেয়াও তেমনই এক ছাত্রী। তার বাবা একজন ভ্যানচালক। সংসারের সীমিত সামর্থ্যের কথা ভেবেই কেয়া জানত, ঈদে তার পছন্দমতো পোশাকটি হয়তো কেনা সম্ভব হবে না।

তবে এই ঈদটি হবে ব্যতিক্রম। প্রধান শিক্ষিকার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজে কেয়া জানায়, নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পেরে সে ভীষণ আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরও জানান, মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য ঈদের পোশাক অনুদান হিসেবে এসে থাকে, কিন্তু এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই ভিন্ন। এবার শিশুরা নিজেরাই তাদের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে—যা তাদের জন্য তৈরি করেছে এক অন্যরকম আনন্দের মুহূর্ত।

ঈদুল ফিতরকে সামনে রেখে কেয়ার মতো এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর জন্য আয়োজন করা হয় ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’। বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও) ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই ঈদ মার্কেট আয়োজিত হয়।

দেশের ১৩টি জেলা কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, ভোলা, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, রংপুর, গাইবান্ধা, বরিশাল ও টাঙ্গাইলজুড়ে গার্ডিয়ান ঈদ মার্কেট আয়োজন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য তৈরি করা হয় এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, যেখানে তারা নিজেরাই বিভিন্ন পোশাক দেখে নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, “যখন একটি শিশু নিজের পছন্দ অনুযায়ী কিছু বেছে নেওয়ার সুযোগ পায়, তখন তা শুধু আনন্দই দেয় না, তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।”

বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, “বিওয়াইওর উদ্যোগে এবং গার্ডিয়ান লাইফের সহযোগিতায় এক হাজার শিশু তাদের পছন্দমতো রঙ ও ডিজাইনের ঈদের পোশাক পেয়েছে। আমরা দেশের ১৩টি জেলার বিভিন্ন যায়গায় এই কর্মসূচি পরিচালনা করে যাচ্ছি।”

ঈদ এলেই যেখানে সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কেনাকাটার ব্যস্ততায় জমে ওঠে শপিংমল ও বাজার, সেখানে অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে নতুন পোশাকের আনন্দ অধরাই থেকে যায়। গার্ডিয়ান লাইফের এই মানবিক উদ্যোগ সেই বাস্তবতায় এনে দিয়েছে ভিন্ন এক অনুভূতি। ঈদের আগেই নতুন পোশাক পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে উঠেছিল উচ্ছ্বাস, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। তাদের উচ্ছ্বসিত হাসিই যেন এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসা ও ইতিবাচক সাড়া তৈরি করেছে, যা সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেছে।

ShareTweetShare

আরও পড়ুন

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী
লীড-২

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু
চট্টগ্রাম

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন
চট্টগ্রাম

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন
চট্টগ্রাম

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

পুরোনো সংখ্যা

সর্বশেষ

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.