• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
অ- অ+
রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : ফটোগ্রাফি কেবল শাটারে চাপ দেওয়ার কাজ নয়, এটি আলো দিয়ে তৈরি স্মৃতি, ফর্মে রূপান্তরিত আবেগ ও মুহূর্ত ফুরিয়ে যাওয়ার অনেক পরেও টিকে থাকা গল্পের কথা বলে। এই বছর অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি যৌথভাবে এই চিরায়ত সক্ষমতাকে সম্মান জানাতে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট’-এর আয়োজন করেছে; যার মূল প্রতিপাদ্য ‘এভরি ফটো টেলস এ স্টোরি’।

প্রতিযোগিতায় পোট্রেট, নেচার এবং ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ও আর্কিটেকচার, লো-লাইট, হেরিটেজ ও কালচার, এই পাঁচটি বিভাগে ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের এমন ছবি জমা দিতে উৎসাহিত করা হচ্ছে যা কেবল দৃষ্টিনন্দনতা ছাড়িয়ে গিয়ে চরিত্র, আবেগ, পরিচয় ও প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলে। ক্যাটাগরি যাই হোক না কেন, প্রতিটি এন্ট্রিতে গভীর বর্ণনাধর্মী উপস্থাপনা ও গল্প বলার দক্ষতার প্রতিফলন থাকা প্রয়োজন।

অপো বিশ্বাস করে, প্রযুক্তি তখনই সার্থকতা পায় যখন তা মানুষের অনুভতি প্রকাশে সহায়তা করে। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো মোবাইল ইমেজিং সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা ফটোগ্রাফারদের দিনের আলো, স্বল্প আলো কিংবা জটিল পরিবেশেও অত্যন্ত নিখুঁতভাবে বিস্তারিত আবেগ ও গভীরতা ধারণে সক্ষম করে তোলে। অপোর এই দৃষ্টিভঙ্গির সাথে পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির লক্ষ্যও মিলে যায়; যারা ডকুমেন্টারি প্র্যাকটিস, ভিজ্যুয়াল এডুকেশন ও কালচারাল স্টোরিটেলিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অপো ও পাঠশালা মিলে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা ফটোগ্রাফিক ডিসিপ্লিনকে সম্মান জানানোর পাশাপাশি, সৃজনশীল স্বাধীনতাকেও উৎসাহিত করে।

দেশের ডকুমেন্টারি ও শিক্ষামূলক ফটোগ্রাফি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড জমা দেওয়া ছবিগুলো মূল্যায়নের দায়িত্বে থাকবেন। এই প্যানেলে রয়েছেন পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, খ্যাতিমান ডকুমেন্টারি ফটোগ্রাফার রেজোয়ানা চৌধুরী জিনিয়া, শফিকুল আলম কিরণ ও কেএম আসাদ। নান্দনিকতার চেয়েও গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম এমন ন্যারেটিভের সক্ষমতা, অথেনটিসিটি, ইমোশনাল রেজোনেন্স ও কনটেক্সচুয়াল বোঝাপড়ার ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করবেন তারা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত সহজ করা হয়েছে। আগ্রহী ফটোগ্রাফাররা ডেডিকেটেড প্ল্যাটফর্ম https://opposhot.com/ ভিজিট করে মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর পছন্দসই বিভাগ নির্বাচন করে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হাই-কোয়ালিটি ছবি আপলোড করতে হবে এবং একইসাথে, ছবির পেছনের গল্প, প্রেক্ষাপট বা আবেগ বর্ণনা করে একটি সংক্ষিপ্ত লেখা যুক্ত করতে হবে। এই স্টোরিটেলিং বা গল্প বলার বিষয়টিই প্রতিযোগিতার মূল বিষয়।

অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রতিযোগিতার গ্র্যান্ড উইনার পাবেন ১ লাখ টাকা নগদ অর্থ, অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও পাঠশালায় একটি প্রফেশনাল ফটোগ্রাফি কোর্স। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩০ হাজার টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। এছাড়া, পাঁচটি ফটোগ্রাফি ক্যাটাগরির প্রতিটি থেকে পাঁচজন করে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি ক্যাটাগরির বিজয়ী পাবেন ২০ হাজার টাকা নগদ অর্থ, একটি সর্বশেষ অপো স্মার্টফোন ও পাঠশালা ফটোগ্রাফি কোর্স।

পুরস্কার ও স্বীকৃতির বাইরেও এই প্রতিযোগিতার লক্ষ্য হলো সমসাময়িক বাংলাদেশের একটি জীবন্ত আর্কাইভ তৈরি করা। প্রতিটি ছবি দেশের মানুষ, স্থান, ঐতিহ্য ও রূপান্তরের একটি সম্মিলিত ভিজ্যুয়াল হিসেবে ইতিহাসে অবদান রাখবে। প্রতিযোগিতায় উদীয়মান থেকে পেশাদার, সব স্তরের ফটোগ্রাফারদের তাদের দৃষ্টিভঙ্গি ও গল্পগুলো শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

প্রতিযোগিতাটি গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে; এতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। আগামী ১৫ মে প্রতিযোগিতার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অপো ও পাঠশালা সেই সব ফটোগ্রাফারকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে, যারা বিশ্বাস করেন যে, ছবি শব্দের চেয়েও বেশি কিছু বলতে পারে; যেখানে মাত্র একটি ফ্রেমেই পূর্ণ গল্প ধরে রাখা সম্ভব। আপনার তোলা ছবিটি কথা বলুক, আপনার গল্পটি অমর হয়ে থাকুক!

কেকে/এমএ

ShareTweetShare

আরও পড়ুন

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়
লীড-২

সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুইমারাই চট্টগ্রাম পিআইডির মতবিনিময়

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ
চট্টগ্রাম

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : ডিসি জাহিদ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.