• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১ ২০২৬, ১৩:৪৭ অপরাহ্ণ
অ- অ+
ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : দেশের বিভিন্ন শিল্পখাতে ক্রমান্বয়ে বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) প্রযুক্তির ব্যবহার। নিয়োগদাতারাও খুঁজছেন এআই প্রযুক্তিতে দক্ষ কর্মী। এ পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সফলভাবে রাইজ এআই ক্যাম্প আয়োজন করেছে তরুণদের জন্য বাংলালিংকের এআই প্রযুক্তি নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ।’ কাঠামোবদ্ধ ও ফলাফলভিত্তিক এ উদ্যোগে প্রয়োগভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা, ক্যারিয়ার প্রস্তুতি এবং শিল্প অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অ্যাকাডেমিক পর্যায়ে অর্জিত জ্ঞান ও শিল্পখাতে কর্মীদের কাছ থেকে নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতার মধ্যে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য নিয়ে চালু করা হয় এ উদ্যোগ, যেখানে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির ব্যবহারের ওপর অগ্রাধিকার দেয়া হয়। এআই প্রযুক্তিকে কেবল একটি স্বতন্ত্র প্রযুক্তিগত বিষয় হিসেবে না দেখে, এই প্রোগ্রামে এআই কীভাবে ক্যারিয়ার, কাজের ক্ষেত্র ও উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে সে বিষয়ে আলোকপাত করা হয়। এ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও পেশাগত পরিচয় তৈরির পাশাপাশি কাজের ক্ষেত্রে তাদের উপযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে।

ক্যারিয়ারাইজ, এআই ল্যাবস ও সাইডগিগস, এ তিনটি বিষয়কে কেন্দ্রে রেখেই রাইজ এআই ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রবেশ পর্যন্ত বিভিন্ন পর্যায় ও বিষয় নিয়ে আলোচনা করা হয়। এআই ক্যাম্পের ক্যারিয়ারাইজ সেগমেন্টটি সফলভাবে ইউআইইউ-তে অনুষ্ঠিত হয়, যেখানে ছ শ’র বেশি নিবন্ধিত শিক্ষার্থী হাতে-কলমে কর্মশালা ও ক্যারিয়ার-কেন্দ্রিক সেশনে অংশগ্রহণের পাশাপশি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে বিষয়ভিত্তিক সম্যক ধারণা লাভ করেন।

ইউআইইউ বিজনেস ক্লাবের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ক্যারিয়ারাইজ আয়োজনে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে ইউআইইউ’র ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)। রাইজের সাথে অংশীদারিত্বে এ আয়োজনের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডিসিসিএসএ-এর পরিচালক নাহিদ হাসান খান।

এ উদ্যোগ নিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আত্মবিশ্বাসের সাথে ক্যারিয়ার গড়ে তুলতে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা। রাইজ এআই ক্যাম্পের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিল্পখাতের প্রত্যাশা সম্পর্কে আরও ভালোভাবে ধারণা দিতে এবং সামনে থাকা সুযোগগুলোর জন্য তাদের প্রস্তুত করে তুলতে চাই। মেধাবী তরুণদের জন্য অর্থবহ সুযোগ তৈরির মাধ্যমে দেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলালিংকের হেড অব রাইজ কেএম রায়হান, হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এসএম শামসুর রহমান, রাইজের সেলস ডিরেক্টর মো. ফরহাদ হোসেন, ডিজিটাল মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার আলা উদ্দিন, হেড অব ডিজিটাল রিচার্জ মোহাম্মদ তাহমিদুর রহমান, ট্যালেন্ট ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার রেফায়াত আহমেদ, ট্যালেন্ট অ্যাকুইজিশনের সিনিয়র স্পেশালিস্ট ইশফাকুর রহমান এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টের লিড স্পেশালিস্ট তাহসীন লাবীবা প্রীমা কর্মশালা পরিচালনা করেন।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.