চট্টগ্রাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচার শুরু করেছেন তার ছেলে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।দোয়া মোনাজাতের মাধ্যমে আমীর খসরুর পক্ষে প্রচারণা শুরু করেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উত্তর পতেঙ্গা স্টিলমিল বাজার এলাকা থেকে বাবার পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু করেন ইসরাফিল।
স্টিল মিল, কর্ণফুলী ইপিজেড, হোসেন আহমেদ পাড়াসহ ৪০ নমস্বর ওয়ার্ডর বিভিন্ন এলাকা গণসংযোগ করেন তিনি।
এ সময় ইসরাফিল খসরু বলেন, ‘ধানের শীষ উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ধানের শীষ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মার্কা। বিএনপি মানুষের জন্য কাজ করে। মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নাগরিক সেবা, কর্মসংস্থান, শিক্ষা ও নিরাপদ জীবনের নিশ্চয়তায় কাজ করে যাবে।’
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধানের শীষে ভোট মানেই একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও মানুষের জন্য কাজ করা বাংলাদেশ। ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি তারেক রহমান সাহেবকে উপহার দিন। ইনশাআল্লাহ, আপনাদের একটি আধুনিক ও মাদকমুক্ত স্মার্ট পতেঙ্গা উপহার দেব।’
এ সময় তিনি ফ্যামিলি কার্ডের গুরুত্ব ভোটারদের মাঝে তুলে ধরে ইসরাফিল বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা ২৫ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি মসুর ডাল, দুই লিটার ভোজ্যতেল আর এক কেজি লবণ দেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ন আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন শাহাবুদ্দিন, আবু জাফর, ইকবাল হোসেন, মোহাম্মদ আলমগীর মোহাম্মদ হারুন, মোহাম্মদ লোকমান, মনজুর কাদের জসীমউদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ খুরশীদ, নয়ন প্রমুখ।
















