• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

শেষ হল বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৫’-এর প্রথম দফা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১ ২০২৫, ২১:১১ অপরাহ্ণ
অ- অ+
শেষ হল বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৫’-এর প্রথম দফা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : বিওয়াইডি বাংলাদেশ তাদের অগ্রণী উদ্যোগ ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ ২০২৫’-এর প্রথম ধাপ সম্প্রতি সম্পন্ন করেছে। এটি দেশের অটোমোটিভ খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ক্ষেত্রে প্রথম কাঠামোগত শিক্ষানবিশ প্রোগ্রাম। প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঝে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) আর্কিটেকচার ও বিওয়াইডির নিজস্ব উদ্ভাবনগুলোর সাথে সরাসরি পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে কর্পোরেট-চালিত শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করেছে।

প্রথম দফায় বিওয়াইডি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মতো দেশের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের দশজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে এতে যুক্ত করে। অংশগ্রহণকারীরা কয়েক দিনের জন্য বিশ্বমানের অটোমোটিভের সাথে সামঞ্জস্যপূর্ণ তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি, সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশলগত শিল্পের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়।

ইভি পাওয়ারট্রেন ও হাইব্রিড সিস্টেমসহ আধুনিক মোবিলিটির প্রতিটি বিষয় নিয়ে এই পাঠ্যক্রমের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ইন-হাউস ট্রেইনার ও প্রোডাক্ট স্পেশালিস্ট মো. রেজওয়ান রহমান ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নাকিবুল ইসলাম। এতে বিওয়াইডির সিগনেচার ‘ব্লেড ব্যাটারি’ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করার পাশাপাশি, সাপ্লাই চেইন অপারেশন, কানেক্টিভিটি ও সেফটি প্রোটোকলের ওপর প্রয়োজনীয় মডিউল রাখা হয়, যেন শিক্ষার্থীরা এই খাত সম্পর্কে সামগ্রিক ধারণা লাভ করতে পারে।

সনদ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামের সমাপ্তি ঘটে। এ সময়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি ও ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনার পাশাপাশি, সনদ দেন চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব সাপ্লাই চেইন হোসেন মোহাম্মদ ইমতিয়াজ। জাতীয় শিক্ষার প্রতি বিওয়াইডির দীর্ঘমেয়াদী অঙ্গীকার এবং একইসাথে, দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও এই খাতের অভিজ্ঞতার মাঝে ব্যবধান আরও কমিয়ে আনার ক্ষেত্রে মাইলফলক হয়ে ওঠে এই আয়োজন।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “প্রথম ধাপের এই সফল পরিসমাপ্তি আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। কারণ, আমরা বাংলাদেশের সবুজ বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য মেধাবীদের প্রয়োজনীয় দক্ষ করে গড়ে তুলছি। আমাদের বিশ্বমানের এনইভি দক্ষতার মাধ্যমে এই সম্ভাবনাময় তরুণদের ক্ষমতায়ন করার অর্থ কেবল প্রযুক্তি শেখানো নয়; বরং আমরা টেকসই ও ভবিষ্যৎমুখী মোবিলিটি ইকোসিস্টেমের অবকাঠামো তৈরি করছি।”

উদ্যোগটি দেশের ক্রমবর্ধমান অটোমোটিভ খাতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। যা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও উদ্ভাবনের প্রতি বিওয়াইডির প্রচেষ্টাকে পুনর্ব্যক্ত করে। বিওয়াইডির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি, আগামী প্রজন্মের বাংলাদেশি প্রকৌশলী ও সম্ভাবনাময়দের ক্ষমতায়িত করার লক্ষ্যে এই ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটি অব্যাহত রাখবে।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.