• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

লন্ডন ও কানাডা সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান চসিক মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬ ২০২৫, ১৯:১১ অপরাহ্ণ
অ- অ+
লন্ডন ও কানাডা সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান চসিক মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: দেশের মানুষের ভাগ্যোন্নয়নে দেশের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি প্রবাসে থাকা মেধাবী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) মেরিন ফিশারিজ একাডেমির হল রুমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রীতি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে প্রবাসে থাকা মেধাবী বাংলাদেশিদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতাকে দেশের অগ্রযাত্রায় যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, “দেশের বাইরে বসবাসরত আমাদের তরুণ প্রজন্ম উন্নত বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী ধারণার সঙ্গে পরিচিত হচ্ছে। তাদের এই অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশে ফিরে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে। সেজন্য তাদের উৎসাহিত করতে হবে যেন তারা বিদেশে শুধু কর্মজীবনে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি শেখে, জ্ঞান সঞ্চয় করে এবং সেই জ্ঞান নিজেদের মাটিতে প্রয়োগ করে জাতিকে এগিয়ে নিতে সহায়তা করে।”

মেয়র আরও বলেন, “আমি যেখানে যাই, শিক্ষা খাত নিয়ে কিছু না কিছু করার চেষ্টা করি। সম্প্রতি আমি লন্ডন সফর করেছি; এর আগে কানাডা গিয়েছিলাম। কানাডা সফরে সেখানে নার্সিং শিক্ষা ও নার্সিং ইনস্টিটিউশনের দ্রুত বিস্তারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি, কারণ আন্তর্জাতিক বাজারে এ খাতটির ব্যাপক চাহিদা রয়েছে। লন্ডনেও হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং বিষয়ে বিস্তারিত ধারণা নিয়েছি। এসব বিষয় আমাদের দেশের তরুণদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। যদি ধীরে ধীরে এই কোর্সগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনস্থ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে দেশে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলা সম্ভব হবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারেও তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”

শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে মেয়র বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর স্কুল হেলথ কার্ড চালু করেছি, বহু শিক্ষককে স্থায়ী নিয়োগ দিয়েছি এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নতুন একাডেমিক ভবন পেয়েছে। আপনাদের পক্ষ থেকে যে বিভিন্ন দাবি-দাওয়া আমাকে জানানো হয়েছে—তার অনেক পূরণ করতে পেরেছি। তবে কিছু দাবি আর্থিক সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয়নি। পূর্বে রাজস্ব সংগ্রহ বাড়ানোর কোনো উল্লেখযোগ্য উদ্যোগ ছিল না, যার ফলে সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা সংকুচিত ছিল। এখন কিভাবে প্রতিষ্ঠানকে স্বয়ংসম্পূর্ণ করা যায়, সে বিষয়ে কাজ করছি। বন্দরের সঙ্গে আলোচনা চলছে এবং রাজস্ব আদায় বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তালেব বেলাল।

সমিতির সাংস্কৃতিক সম্পাদক রাজিব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির প্রতিবেদন পাঠ ও শিক্ষকদের পক্ষে দাবিনামা উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ কর, অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক জহিরুল কাইয়ুম চৌধুরী, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক খান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক নেতা আবুল খায়ের, শরাবান তহুরা, ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, মেয়রের উপদেষ্টা শাহরিয়ার খালেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি আখতার হোসেন, চসিক পরিচালিত কলেজগুলোর অধ্যক্ষ, সমিতির কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে চসিক পরিচালিত কলেজগুলো থেকে সম্প্রতি অবসরগ্রহণকারী ২২ জন শিক্ষককে বিদায় সন্মাননা দেওয়া হয়। সম্প্রতি স্কুল ও কলেজের ২৫২ জন শিক্ষকে স্থায়ীকরণ করায় সমিতির পক্ষ থেকে মেয়রকে ক্রেস্ট ফুল ও শিক্ষকরা দাঁড়িয়ে সন্মাননা জানান।

আলেচনার পর কলেজ শিক্ষকবৃন্দ, সংগীতশিল্পী শাহরিয়ার খালেদ ও সম্প্রতি নতুনকুঁড়ি টেলিভিশন প্রতিযোগিতায় আধুনিক গানে দ্বিতীয় সেরা হওয়া অপর্ণাচরণের শিক্ষার্থী তুস্মি দাসের গান পরিবশন হয়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.