• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে চমেক শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২৫, ১৮:১৪ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে চমেক শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‘চমেক থেকে প্রতি বছর যে শিক্ষার্থীরা ডাক্তার হয়ে বের হচ্ছেন, তাদের দায়িত্ব শুধু চিকিৎসা প্রদান নয়, বরং সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। সুস্থ জাতি গঠনে তরুণ চিকিৎসকদের দায়িত্ব আরও বেশি।’

শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের গৌরবের ৬৮তম সিএমসি ডে ২০২৫ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মেয়র আরও বলেন, ‘চট্টগ্রাম নগরীতে এখনো বহু মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ ক্ষেত্রে চমেকের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা যদি সচেতনতা সৃষ্টির পাশাপাশি গবেষণা ও সেবায় অগ্রণী ভূমিকা রাখেন, তবে নগরবাসী একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর জীবন পাবে।’

অনুষ্ঠানে চমেকের প্রাক্তন শিক্ষার্থীরা নগরীর স্বাস্থ্যসেবা খাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ঐতিহ্য ও অবদান তুলে ধরেন।

তারা বলেন, ‘১৯৫৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসক তৈরি করেনি, বরং চিকিৎসা শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিয়েছে।’

সিএমসি ডে উদযাপন উপলক্ষে চমেক ক্যাম্পাস থেকে একটি র‍্যালি বের হয়ে মেডিকেল কলেজের সড়ক হয়ে শাহ আলম বীর উত্তম মিলায়তনে এসে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা। এর আগে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র প্রফেসর ডা. মঞ্জুরুল ইসলাম, প্রফেসর ডা. ইমাম উদ্দিন, প্রফেসর ডা. এসএম তারেক, প্রফেসর ডা. জসিম উদ্দিন, প্রফেসর ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. খুরশিদ জামিল চৌধুরী, প্রফেসর ডা. মোহাম্মদ আলী, প্রফেসর ডা. মাইন উদ্দিন, প্রফেসর ডা. হাসানুজ্জামান, প্রফেসর ডা. অজয় দেব, প্রফেসর ডা. আবদুস সাত্তার, প্রফেসর ডা. তাজিন সুলতানা, ডা. তনুজা তানজিন, ডা. মো. আবু নাসের, ডা. ফয়েজুর রহমান, ডা. মাহমুদুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. কামরুল হক, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. এস এম সারোয়ার আলম, ডা. ইমরোজ উদ্দিন, ডা. তানভীর হাবিব তান্না

ShareTweetShare

আরও পড়ুন

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি
অর্থনীতি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক
বিনোদন

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত
লীড-২

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের
অর্থনীতি

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.