• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে: মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০ ২০২৫, ২০:০৩ অপরাহ্ণ
অ- অ+
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে: মেয়র শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), বিআরটিএ, পুলিশ ও চউকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে নগরের ট্রাফিক ব্যবস্থা আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন সিটির মেয়র শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘নতুন সিএনজি অনুমোদনের আগে অবৈধ সিএনজির বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তা না হলে নগরে যানজট আরও বাড়বে এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও পরিবহন খাতের সকলকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।’

রবিবার (১০ আগস্ট) বিকেলে সিটির টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময় সভায় শাহাদাত হোসেন এসব কথা বলেন।

সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, হিউম্যান হলার খাতে কর্মরত শ্রমিকদের ট্রাফিক আইনে হয়রানি, নো পার্কিং মামলা, ডবল মামলা দেওয়া, মামলায় জব্দকৃত গাড়ির মনগড়া জরিমানা, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান ও নবায়নে ঘুষ বাণিজ্যসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন। এছাড়া তারা চট্টগ্রামে চার হাজার সিএনজির রেজিষ্ট্রেশন দেওয়ার দাবি জানান।

সভায় নগরীর ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন জানিয়ে মেয়র বলেন, ‘গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি নজরদারি, ডিজিটাল জরিমানা, চেহারা শনাক্তকারী ক্যামেরা, লেন মার্কিং, আধুনিক জেব্রা ক্রসিং এবং পুশ বাটন সিস্টেম চালু করা প্রয়োজন। এতে আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের দ্রুত চিহ্নিত করে জরিমানা করা সম্ভব হবে, পাশাপাশি পথচারী, শিশু, রোগী ও বয়োবৃদ্ধরা নিরাপদে রাস্তা পার হতে পারবেন।’

তিনি বলেন, ‘যানজট, অপরিকল্পিত রাস্তা ও অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থার কারণে নগরবাসী প্রতিদিন দুর্ভোগে পড়ছে। যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়। পথচারীদের জন্য আলাদা ফুটপাত, ফুট ওভারব্রিজ এবং স্কুল, কলেজ ও হাসপাতালের সামনে শক্তিশালী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর মেট্রো সার্ভিস লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহ সভাপতি আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মধু সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কার্যকরী সভাপতি মো. জহির উদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন, নুর নবী, যুগ্ম সম্পাদক মো. খোকন, মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক জাফর শিকদার, নুর আহমদ, সদস্য মো. মনির প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.