• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ানের ১২৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬ ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
অ- অ+
২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ানের ১২৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: দেশের বিমাখাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। দাবিনিষ্পত্তি ও উদ্ভাবনী বিতরণ কৌশলে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে গার্ডিয়ান ৪৩৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি করে। সেই ধারাবাহিকতায়, এ বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১২৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। কার্যক্রম পরিচালনায় দক্ষতা ও গ্রাহক-কেন্দ্রিক সেবার মাধ্যমে বর্তমানে প্রতিষ্ঠানটি মাত্র তিন কর্মদিবসে ৯৫ শতাংশ দাবি নিষ্পত্তি করছে। বিমাদাবি নিষ্পত্তির সময় আরও কমিয়ে আনতে নানা উদ্যোগও গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে, গার্ডিয়ানের বিমা সুরক্ষা উপভোগ করছেন দেশের ১ কোটি ২৬ লাখ মানুষ, যার মধ্যে রয়েছে ৫০০’রও বেশি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী। প্রতিষ্ঠানটি রিটেইল, মাইক্রোইনস্যুরেন্স, ডিজিটাল ও গ্রুপ হিসেবে সেবা দেয়। গার্ডিয়ান সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স সেবাও চালু করেছে। বাজার গবেষণার তথ্যানুযায়ী, ২০২৪ সালের মার্চে ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর পর থেকে গার্ডিয়ান এ চ্যানেলের বিস্তৃতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। গত ডিসেম্বর পর্যন্ত এই খাতে মোট বিক্রয়ের প্রায় ৭৯ শতাংশ সম্পন্ন হয়েছে গার্ডিয়ানের মাধ্যমে, যা নতুন এ খাতে প্রতিষ্ঠানটির কৌশলগত সাফল্য ও নেতৃত্বদায়ক অবস্থানকেই প্রতিফলিত করে।

ব্যাংকাস্যুরেন্স প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে প্রতিষ্ঠানটি চালু করেছে এসটিপি (স্ট্রেইট-থ্রু প্রসেসিং)। সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন এ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা রিয়েল-টাইম, ঝামেলাবিহীন ও কার্যকরীভাবে ব্যাংকাস্যুরেন্স সেবা নিতে পারবেন।

ব্যাংকাস্যুরেন্স, ইনস্যুরটেক ও মাইক্রো-ইনস্যুরেন্সে উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে বিমাখাতের বিকাশে ও সেবায় নতুন মাত্রা যুক্ত করতে নিরলস কাজ করছে গার্ডিয়ান লাইফ। প্রতিষ্ঠানটি দেশের কোটি মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.