• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪ ২০২৫, ২০:২৭ অপরাহ্ণ
অ- অ+
মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশে প্রথম বারের মতো হজযাত্রীদের জন্য বিদেশী মুদ্রার পরিবর্তে স্থানীয় মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা গ্রহণের সুবিধা এনেছে গ্রামীণফোন। বহুল প্রতীক্ষিত এই রেগুলেটরি সিদ্ধান্ত ২০২৫ সালে হজ পালনের উদ্দেশে সৌদি আরব গমনকারী প্রায় ৮৭ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগকে করে তুলবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

টেলিকম খাতসংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার ফলেই অতি গুরুত্বপূর্ণ এই সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সরকার সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে এই পদক্ষেপ। টেলিকম অপারেটরদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে দুই মাসের জন্য এই সুবিধা প্রদানের অনুমোদন দেয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিম কার্ড কিনতে হতো, যার ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্বসহ নানা জটিলতায় পড়তে হতো তাদের। তবে নতুন এই ব্যবস্থার ফলে হজযাত্রীরা এখন থেকে নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে গ্রামীণফোনের হজ রোমিং প্যাক অ্যাক্টিভ করতে পারবেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর সাথে সাথে নিরবচ্ছিন্নভাবে ও সহজে মোবাইলে যোগাযোগ করতে পারবেন তারা। গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে মোবাইল ব্যালেন্স অথবা সহজ রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলি কিনতে পারবেন।

গ্রামীণফোনের হজ রোমিং প্যাকগুলো অত্যন্ত আকর্ষণীয় মূল্যে নিতে পারবেন গ্রাহকরা। যাত্রীদের হজকালীন সর্বোচ্চ সুবিধা, বিস্তৃত কাভারেজ ও উন্নত মানের সেবা নিশ্চিত করতেই এই প্যাকেজগুলো ডিজাইন করা হয়েছে। প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে গ্রামীণফোনের ওয়েবসাইট এবং মাইজিপি অ্যাপে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “আমাদের হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক এই পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পেরে গর্বিত গ্রামীণফোন। এই উদ্যোগ বাস্তবায়নে আমরা টেলিযোগাযোগ খাত, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যাতে আমাদের গ্রাহকরা এমন পবিত্র ধর্মীয় সফরে তাদের প্রিয়জনদের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন।”

তিনি আরও বলেন, “যুগান্তরকারী এই উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এর ফলে তারা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ সফরে সহজেই যুক্ত থাকতে, প্রয়োজনীয় তথ্য জানতে ও জানাতে এবং উদ্বেগমুক্ত থাকতে পারবেন।”

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.