• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

নানা আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪ ২০২৫, ১৮:২১ অপরাহ্ণ
অ- অ+
নানা আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব সম্পন্ন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দুপুরের মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পহেলা বৈশাখ উদযাপন বাঙালির এক ঐতিহ্যবাহী সংস্কৃতি। এই সংস্কৃতিকে দীর্ঘদিন ধরে আমরা লালন করছি, ধারণ করছি আমাদের হৃদয়ে।

অনুষ্ঠানের ফাঁকে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন চট্টগ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলার সংস্কৃতি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে এর ইতিবাচক দিকসমূহ সকলের কাছে তুলে ধরতে হবে। চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিণত করতে হবে। এই শহর আমার আপনার সকলের। চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য এবং সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নগরীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানসহ অতিথিরা তাদের বক্তব্যে চট্টগ্রামে কর্মরত সকল গণমাধ্যম কর্মীকে নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লব পরবর্তী একটি বৈষম্যহীন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে সকলের অংশগ্রহণে স্বতস্ফূর্তভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পারছি। এটা আনন্দের। চট্টগ্রাম প্রেস ক্লাব সকলের জন্য উন্মুক্ত।’

সকল সদস্যকে স্বতস্ফূর্তভাবে সব অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

উপস্থিত অতিথি এবং সাংবাদিকদের উদ্দেশ্যে জাহিদুল করিম বলেন, ‘বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকল ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির দেশ। এখানে বাঙালির সংস্কৃতিকে লালন করা হয়।’

বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম এবং গোলাম মাওলা মুরাদ, ওয়াহিদ জামান, আবু মোশাররফ রাসেল, হাসান মুকুল, মোহাম্মদ আলী, একেএম জহুরুল ইসলাম, মুহাম্মদ আজাদ, শান্তনু বিশ্বাস, জাহাঙ্গীর আলম ।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিমউদ্দিন, বিএমএর সাবেক সভাপতি ডাক্তার খুরশীদ জামিল, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, রোটারিয়ান জসীম উদ্দিন, ব্যবসায়ী ইকবাল শিকদার মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেস ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন। সঞ্চালনা করেন সোহাগ কুমার বিশ্বাস ও ফারুক মুনির।

অনুষ্ঠানে গান করেন নজরুল ফরিদা করিম, মিরাক্কেল তারকা আরমান, ফাহমিদা ইয়াসমিন, প্রিয়াংকা, অপূর্ব বড়ুয়া, অনামিকাসহ ডজন খানেক সংগীত শিল্পী। আবৃত্তি শিল্পী মোস্তাক খন্দকার আবৃত্তি পরিবেশন করেন। মুকাভিনয় করেন কর্ণফুলী থিয়েটার। বৃন্দাবৃত্তি পরিবেশন করেন শব্দচারী আবৃত্তি অঙ্গন।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ
চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি
তথ্যপ্রযুক্তি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ
চট্টগ্রাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.