• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৫ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১ ২০২৫, ২১:০১ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘দেশের অন্যতম অর্থনৈতিক খাত পর্যটন। এই খাতে সম্ভাবনা কাজে লাগাতে হলে কক্সবাজার যাওয়ার প্রধান সড়কটিকে আধুনিক ও নিরাপদ করতে হবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। এটি শুধু চট্টগ্রামের নয়, পুরো দেশের দাবি।’

তিনি আরো বলেন, ‘এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে। তবু আজও এটি প্রশস্ত হয়নি। অনেক তরুণ গাড়িচালক বেপরোয়া গতিতে গাড়ি চালান, যার ফলে দুর্ঘটনা বাড়ছে। হাইওয়ে পুলিশকে বলছি-তারা যেন আইন পকেটে না রেখে প্রয়োগ করেন।’

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে কক্সবাজার ও বান্দরবানে সাধারণ যাত্রী চলাচলের পাশাপাশি বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য রসদ পরিবহন করা হয়। সরু এই সড়কে অতিরিক্ত চাপের ফলে নিয়মিত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। অথচ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার টানেলের মতো অপ্রয়োজনীয় প্রকল্পে বিনিয়োগ করেছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মোহাম্মদ সোহাইব বলেন, ‘আমরা গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দিয়েছি। ৩০ এপ্রিল পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি সরকার যেন এর মধ্যেই আমাদের দাবি মেনে নেন। আমরা আজকে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির ঘোষণা দিয়েছি।’

খবর পেয়েছি, যোগাযোগ উপদেষ্টা উদ্যোগ নিচ্ছেন, তবে একটি মহল ব্যক্তিগত স্বার্থে বাধা দিচ্ছে। তাদের সতর্ক করে দিচ্ছি-এই সড়ক ছয় লেনে উন্নীত না হওয়া পর্যন্ত আমরা আমরা রাজপথ ছাড়ব না।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব। যৌথ সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক মিজানুর রহমান।

বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সাঈদী, সিইউজের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক শফিকুল আলম ও মুজিবুল হক, সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.