• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

শহিদ সাইফুলের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্বাবধানে কোটি টাকার ফান্ড হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২৪, ২১:১০ অপরাহ্ণ
অ- অ+
শহিদ সাইফুলের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্বাবধানে কোটি টাকার ফান্ড হচ্ছে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

লোহাগাড়া, চট্টগ্রাম: শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টার তত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। এ ফান্ড সংগ্রহের দায়িত্বে আছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পানত্রিশা গ্রামে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও মোনাজাত শেষে খালিদ হোসেন সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে বহু কিছু দিতে পারতেন। কিন্তু, তাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ জঘন্য হত্যাকান্ডের সাথে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

‘এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

খালিদ হোসেন আরো বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এ সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনভাবেই এ চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।’

তিনি দেশবাসিকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি আদালতের বিচারাধীন। সুতরাং, এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’

হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।’

তিনি সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানান। এ বিষয়কে কেন্দ্র করে উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে ও দেশে-বিদেশে ভাবমূর্তি যেন নষ্ট না হয়, সে দিকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান। এছাড়া, ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি সকলকে আহ্বান জানান।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তবে, আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।’

ধর্ম উপদেষ্টা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। উপদেষ্টা এ পরিবারকে সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শেষে ধর্ম উপদেষ্টা হত্যাকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভরনপোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য সাইফুলের পিতার হাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে পাঁচ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো এক লক্ষ টাকা তুলে দেন।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.