• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

ফেনীতে বন্যা পরিস্থিতি আরো অবনতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২ ২০২৪, ১৬:৩৫ অপরাহ্ণ
অ- অ+
ফেনীতে বন্যা পরিস্থিতি আরো অবনতি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ফেনী: ফেনী জেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। নতুন করে সদর উপজেলার কাজীরবাগ, ধর্মপুর, মোটবী, ছনুয়া, ধলিয়া, ফাজিলপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম, সোনাগাজীর মঙ্গলকান্দি, উপকূলীয় এলাকায় পানি বৃদ্ধি, দাগনভূঞা উপজেলার সিন্ধুরপুর, জায়লস্কর, পূর্বচন্দ্রপুরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। জেলার অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক অচল রযেছে, বিদ্যুৎ সংযোগ দুই-তৃতীয়াংশ বিচ্ছিন্ন রয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে তথ্যগুলো ভুক্তভোগী, উদ্ধারকর্মী, বিদ্যুৎ বিভাগ সূত্র নিশ্চিত করেছে।

একাধিক ভুক্তভোগী সাহায্য চেয়ে জানান, বন্যার্ত পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া এলাকায় পানি আরো বেড়েছে। পাহাড়ি ঢলের স্রোত আরো তীব্রতর হয়েছে। তাদের উদ্ধারে কেউ আসছে না। গেল তিন দিন ধরে কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ নেই। বিস্তীর্ণ জনপদ পানির নিচে তলিয়ে গেছে।

শহরের একজন ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীর হাট মালিপুর গ্রামে মীরবাড়িতে এক স্বজনের পরিবারের দশ সদস্য বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল, এখন ছাদও ডুবে গেছে। মানুষজন আটকা পড়েছে।

ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যরা জানান, সংবাদ পেলেই উদ্ধার করার চেষ্টা চলছে।

গতকাল বুধবার (২১ আগস্ট) রাতে ফেনী জেলার প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, পরশুরাম ফুলগাজীসহ বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবিসহ স্বেচ্ছাসেবকরা কাজ করছে। সেনা ও কোস্টগার্ড আধুনিক বোট নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবার (২১ আগস্ট) রাত পর্যন্ত পানিতে ভেসে গিয়ে এক তরুণের মৃত্যু সংবাদ নিশ্চিত হওয়া গেছে। বন্যা দুর্গতদের জন্য শুকনো খাদ্য সরবরাহ অব্যাহত রয়েছে।

ফেনী শহরের গ্র্যান্ড ট্রাঙ্করোড ব্যতিত সর্বত্র জলাবদ্ধ অবস্থায় রযেছে । শহরের বেশিরভাগ আবাসিক এলাকায় ভবনের নিচ তলায় পানি ঢুকেছে। সড়কে কোথাও কোথাও বুকসমান পানি জমেছে।

শহরের মিজান রোডের বাসিন্দা বশির উদ্দিন জানান, বিদ্যুৎ নেই, পানি ভবনের নিচ তলায় উঠে এসেছে। মোবাইল নেটওয়ার্ক নেই। দোকানে শুকনো খাদ্য সংকট তৈরি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোলে বন্যার পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে বলে জানিয়েছেন শফিক চৌধুরী নামে বাসযাত্রী। ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে বন্যার কারণে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মী আবেদ হাসান।

গতকাল বুধবার (২১ আগস্ট) রাতে জেলার প্রশাসক জানিয়েছেন, ফেনীতে আড়াই লাখ মানুষ বন্যার কবলে রয়েছেন।

প্রসঙ্গত, অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গত দেড় মাসে তৃতীয় দফায় ফেনীতে বন্যা সৃষ্টি হয়েছে। এর পূর্বে, গেল জুলাই মাসের শুরুতে ও গেল ২ আগস্ট পরশুরাম ও ফুলগাজীর একাধিক লোকালয় বন্যার কবলে পড়ে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.