• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরাইল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯ ২০২৪, ১৪:৫৭ অপরাহ্ণ
অ- অ+
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরাইল

ইসহাক ব্রিক

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

তেল আবিব, ইসরাইল: আঞ্চলিক যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া নিজেকে রক্ষা করতে পারবে না ইসরাইল। এ কথা বলেছেন ইসরাইলের সেনাবাহিনীর এক জেনারেল।

ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কার মধ্যে সম্প্রতি হিব্রু ভাষার চ্যানেল ১২-কে ইসহাক ব্রিক নামে ওই জেনারেল বলেছেন, ‘ইসরাইল যদি হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে আগ বাড়িয়ে প্রাণঘাতী হামলা চালায়, তাহলে একটা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তেল আবিব কার্যকরভাবে লড়াই করতে সক্ষম হবে না।’

গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যার মধ্যে গেল ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে খুন করে ইসরাইল। পর দিন (৩১ জুলাই) ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে খুন করে। এ দুই খুনের পর ব্যাপক আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত নিয়ে উদ্বেগ বাড়ছে। এ দুই হামলায় ইসরাইলকে দায়ী করে প্রতিশোধমূলক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান ও হিজবুল্লাহ।

এ দিকে, গেল অক্টোবরে ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সব ধরনের সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। গেল দশ মাসে ইসরাইলকে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিক বলেছেন, ‘কিছু লোক ইসরাইলের সেনাবাহিনীর অবস্থা বুঝতে ব্যর্থ হয়েছে, তারা পরামর্শ দিয়েছে যে ইরান ও হিজবুল্লাহ ইসরাইলে আঘাত করার আগেই তাদের ওপর আক্রমণ করা উচিত।’

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে, যারা আগ বাড়িয়ে হামলার পক্ষে কথা বলছেন, তারা বিবেচনা করতে ব্যর্থ হয়েছেন যে, এ ধরনের পদক্ষেপ অবিলম্বে একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে।

ব্রিক আরো বলেন, ‘যদি ইসরাইল একটি আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করে, তবে এর জনগণ, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস প্ল্যাটফর্ম, পরিবহন অবকাঠামো, শিল্প অবকাঠামো এবং সেনা ঘাঁটি প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবে।’

তিনি জোর দিয়ে বলেছেন যে, ‘একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হলে তা থেকে ইসরাইলকে রক্ষা করার সক্ষমতা ইসরাইলি সেনাবাহিনীর নেই। জাতীয় অবকাঠামো রক্ষা করতে বা ইরান, হিজবুল্লাহ ও তাদের প্রক্সি গোষ্ঠীদের পরাজিত করার ক্ষমতা তাদের নেই।’

ShareTweetShare

আরও পড়ুন

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী
লীড-২

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু
চট্টগ্রাম

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন
চট্টগ্রাম

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন
চট্টগ্রাম

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

পুরোনো সংখ্যা

সর্বশেষ

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.