• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাতে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭ ২০২৪, ২১:১৬ অপরাহ্ণ
অ- অ+
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাতে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আগামীকাল রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’

মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে দেশে ফেরার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাকে স্বাগত জানাব।’

অনুষ্ঠানটি রাত আটটার দিকে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

জামান বলেন, ‘প্রায় ১৫ সদস্য নিয়ে অন্তর্বর্তী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। ইউনূস প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা হবেন।’ তবে ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি ‘এটি এখনো চূড়ান্ত হয়নি’ বলে উল্লেখ করেন।

সেনাপ্রধান বলেন, ‘বুধবার (৭ আগস্ট) বিকালে মিডিয়ার সামনে উপস্থিত হওয়ার কিছুক্ষণ আগে তিনি ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন।’ সে সময় তিনি আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিস থেকে দেশে ফেরার পথে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার খুব ভাল লাগছে ও আশা করছি তার অধীনে আগামী সরকার বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।’

এদিকে, মুহাম্মদ ইউনূস বিবৃতিতে সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান এবং যেসব সাহসী ছাত্র আমাদের ‘দ্বিতীয় বিজয়’ সম্ভব করতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে এবং তাদের পূর্ণ সমর্থন দেয়ার জন্য জনগণকে অভিনন্দন জানান।

ইউনূস সেন্টারের বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা যেন আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করি। আমাদের ভুলের কারণে যেন এটি আমাদের হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’

তিনি সব ছাত্র, সব রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার আহ্বান জানান।

এ দিকে, গণবিক্ষোভে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকার বিহীন অবস্থায় বাংলাদেশ তৃতীয় দিন পার করেছে।

এ দিকে জামান স্বীকার করেন যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর লুটপাট ও নৈরাজ্যের ঘটনা ঘটেছে। কারণ ‘পুলিশ বাহিনী সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে’ এবং নৌ ও বিমান বাহিনীর সেনাদের সঙ্গে নিয়ে সামরিক বাহিনীর পক্ষে সৃষ্ট ‘শূন্যতা পূরণ করা’ সম্ভব ছিল না।’

তিনি বলেন, ‘তবে আমরা অপরাধীদের বিচারের সম্মুখীন করতে সব কিছু করব।’

‘একজন নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজি) নিয়োগ দিয়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করা হচ্ছে, যিনি ইতিমধ্যেই সব পুলিশ সদস্যকে পুরা বাংলাদেশে তাদের কর্মস্থলে যোগ দিতে বলেছেন।’

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.