• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫ ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
অ- অ+
১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: লিওনেল মেসির দ্বিতীয়ার্ধের ইনজুরি কাটিয়ে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত কোপা আমেরিকা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়ে চোট পেয়ে বেঞ্চে বসে কাঁদতে কাঁদতে হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন মেসি। আর্জেন্টিনাকে রেকর্ড ১৬তম কোপা শিরোপা জেতার পর তার অধিনায়ককে জড়িয়ে ধরতে তার কাছে ছুটে যান মার্টিনেজ।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে দর্শক সমস্যার কারণে এক ঘণ্টা ২২ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের পর ২০২৪ সালে তৃতীয় বড় শিরোপা জিতল। এর পূর্বে এ রকম একটি রেকর্ড ছিল স্পেনের। ২০১০ বিশ্বকাপের আগে ২০০৮ ও ২০১২ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আলবিসেলেস্তেদের কাছে হারের পর কলম্বিয়ার টানা ২৮ ম্যাচ অপরাজিত ছিল। সেই ধারাবাহিকতা থামিয়ে দিল আর্জেন্টিনা।

ম্যাচের ৯৭ মিনিটের মাথায় নামেন মার্টিনেজ এবং জিওভানি লো সেলসোর নিখুঁত পাস থেকে গোল করেন মার্তিনেজ। পেনাল্টি এরিয়ার ঠিক ভেতরে ডান পায়ের শট নিয়ে স্লাইডিং গোলরক্ষক ক্যামিলো ভার্গাসের বাহুর নিচে দিয়ে তার ২৯তম আন্তর্জাতিক গোলটি করেছিলেন মার্টিনেজ। এ টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোল তার।

৩৭ বছর বয়সে ৩৯তম ও সম্ভবত শেষ কোপা আমেরিকায় অংশ নেওয়া মেসির একটি গোল ছিল। প্রথমার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়লেও খেলায় টিকে যান তিনি।

দ্বিতীয়ার্ধে মাঠে পড়ে যান আট বারের ব্যালন দ’র জয়ী তারকা। তিনি এমনভাবে বেঞ্চের দিকে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল তার টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। ডান পায়ের বুট খুলে হতাশায় আঘাত করলেন তিনি। তার গোড়ালি ফুলে উঠেছিল।

স্থানীয় সময় রাত আটটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামের বাইরে ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে তা শুরু হয় নয়টা ২২ মিনিটে। ২০২৬ বিশ্বকাপের জন্য নির্মিত ওই ভেন্যুর সুরক্ষা গেট সমর্থকদের ভিড়ে ভেঙে যায়।

নর্থ ক্যারোলিনার শার্লটে সেমিফাইনাল ম্যাচ শেষে উরুগুয়ের খেলোয়াড়রা কলম্বিয়ার সমর্থকদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ার কয়েক দিন পর ভিডিওতে দেখা যায়, সমর্থকরা চ্যাম্পিয়নশিপ ম্যাচে ঢোকার জন্য বেড়া ও রেলিং বেয়ে উঠছেন। কারা টিকিট কিনেছেন আর কারা কিনেননি, তার হিসাব রাখতে পারছিলেন না কর্মকর্তারা।

প্রথমার্ধে কলম্বিয়া বেশ আক্রমণাত্মক ছিল ও চাররবার আক্রমণ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে চাপের মধ্যে রেখেছিল। তবে, আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে উঠে।

৭৫ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকো গোল করলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। মেসির বদলে দলে এসেছেন নিকোলাস গঞ্জালেজ। ৯৫ মিনিটে ভার্গাসের একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.