• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

যুক্তরাষ্ট্রে হোটেলে আগুন, দৌড়ে নেমে প্রাণে বাঁচেন চঞ্চল-শ্রাবন্তী-স্বস্তিকা-সোহিনীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭ ২০২৪, ২১:২০ অপরাহ্ণ
অ- অ+
যুক্তরাষ্ট্রে হোটেলে আগুন, দৌড়ে নেমে প্রাণে বাঁচেন চঞ্চল-শ্রাবন্তী-স্বস্তিকা-সোহিনীরা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

শিকাগো, যুক্তরাষ্ট্র: বাংলা চলচ্চিত্রের একঝাঁক তারকা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি) যোগ দিতেই তাদের এ সফর। কিন্তু, শিকাগো সিটির যে পাঁচ তারকা হোটেলে উঠেছেন তারা; সেই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সকলে।

শিকাগোর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, মমতা শঙ্কর, সোহিনী সরকার, তনুশ্রী, পরিচালক অরিন্দম শীলসহ অনেকে। তারা হোটেলটির ৫-৬ তলায় উঠেছেন। শনিবার (৭ জুলাই) ভোর পাঁচটার দিকে আচমকা ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সকলে। তবে, ফায়ার সার্ভিসের টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রাবন্তী চ্যাটার্জি থেকে চঞ্চল চৌধুরী- প্রাণ বাঁচানোর দৌড়ে শামিল ছিলেন সকলে। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে পরিচালক অরিন্দম শীল বলেন, ‘ভাল করে চোখ মেলতে পারিনি। আচমকা অ্যালার্মের শব্দে ধড়মড়িয়ে উঠে বসি। খাটে রাজ্যের জিনিসপত্র ছড়ানো। কিন্তু গোছাবে কে? আগে জিনিস না আগে প্রাণ?’

পরিস্থিতি এমন ছিল যে, গরম পোশাক গায়ে জড়ানোর সময়টুকুও পাননি তারা। ওই অবস্থাতেই পাঁচ তলা থেকে এক তলায় নেমে আসেন অরিন্দম শীল। তবে বিপাকে পড়েছিলেন প্রবীণ অভিনেত্রী মমতা শঙ্কর। এ ব্যাপারে অরিন্দম শীল জানান, সবচেয়ে খারাপ অবস্থা ছিল মমতা শঙ্করের। তিনি না পারছিলেন সিঁড়ি ভাঙতে, না পারছিলেন কোথাও দাঁড়াতে। ব্যথা নিয়ে কোনমতে এক পা এক পা করে সিঁড়ি বেয়ে নিচে নামেন।

সস্ত্রীক যুক্তরাষ্ট্রের ওই হোটেলে ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। তিনি সংবাদ মাধ্যমটিকে বলেন, ‘আমরা সকলে হইহই করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম। প্রত্যেকে কিংকর্তব্যবিমূঢ়। সবার একটাই চিন্তা, যে করেই হোক প্রাণে বাঁচতে হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত
লীড-২

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের
অর্থনীতি

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চট্টগ্রাম

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু
লীড-২

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ
অর্থনীতি

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.