• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

চট্টগ্রামে সমাবেশ/প্রস্তাবিত বাজেট প্রত্যাখান ছাত্র ইউনিয়নের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৪ ২০২৪, ১৯:৫৯ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে সমাবেশ/প্রস্তাবিত বাজেট প্রত্যাখান ছাত্র ইউনিয়নের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে শিক্ষা খাতে মোট বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি জানিয়ে সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।

সোমবার (২৪ জুন) বিকালে সিটির চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শতাংশ ট্যাক্স বাতিল ও শিক্ষা খরচ সংকোচনের দাবি জানান।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি টিকলু কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ দেব নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলার কোষাধাক্ষ্য তানভীর ইলাহী, পাহাড়তলী থানা শাখার সাধারণ সম্পাদক সুমন রাহমান, সাংগঠনিক সম্পাদক প্রিন্স দাশ, কোতোয়ালি থানা শাখার সহ সভাপতি কংকন শর্মা ও হাটহাজারী উপজেলা শাখার আহবায়ক প্রসেনজিৎ বৈদ্য।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর যত বাজেট হয়েছে, সব বাজেটেই শিক্ষা খাতকে অবহেলা করা হয়েছে। আমরা সব সময়ই বলে আসছি বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হোক। মোট জিডিপির আট ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হোক। কিন্তু, ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় কমেছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির তুলনায় এক দশমিক ৬৯ শতাংশের কথা বলা হয়েছে। অথচ জাতিসংঘের পরামর্শ অনুযায়ী একটি দেশের মোট জিডিপির ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত।’

বক্তারা আরো বলেন, ‘সরকার দিন দিন শিক্ষা উপকরণের দাম বাড়াচ্ছে। যখন আরো বেশি শিক্ষার্থীকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য আরো প্রণোদনা দেয়ার কথা ছিল, তখন খাতা-কলম কেনার সামর্থ্যটুকুও এ সরকার কেড়ে নিচ্ছে। সব শিক্ষাসামগ্রীর মূল্য ১০-১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ফি কয়েক গুণ বেড়েছে। এ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের সন্তানদের লেখাপড়ার অধিকার কীভাবে নিশ্চিত হবে? এ বাজেটের মধ্য দিয়ে সরকার এ দেশের শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে।’

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.